রাজনীতির নতুন পিচে প্রতিপক্ষ প্রার্থীদের বার্তা তৃণমূলের মিমির, শোনালেন আশার বাণী

নাম ঘোষণার দিন থেকেই প্রচার শুরু করে দেন রাজনীতির শিক্ষানবিশ মিমি। তবে সরাসরি ভোটারদের কাছে পৌঁছানোর আগে দলীয় কর্মিসভার ওপর বেশি জোর দিয়েছে যাদবপুরের তৃণমূল নেতৃত্ব।

যাদবপুর লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী হিসাবে অভিনেত্রী মিমি চক্রবর্তীর নাম ঘোষণা করে চমক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নাম ঘোষণার দিন থেকেই প্রচার শুরু করে দেন রাজনীতির এই শিক্ষানবিশ। তবে সরাসরি ভোটারদের কাছে পৌঁছানোর আগে দলীয় কর্মিসভার ওপর বেশি জোর দিয়েছে যাদবপুরের তৃণমূল নেতৃত্ব।

রাজনীতির নতুন পিচে প্রতিপক্ষ প্রার্থীদের বার্তা তৃণমূলের মিমির, শোনালেন আশার বাণী

সোমবার টালিগঞ্জ বিধানসভা এলাকায় নেতাজি নগরে কর্মিসভায় অংশ নেন যাদবপুরের তৃণমূল প্রার্থী। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ ওই এলাকার পুর প্রতিনিধিরা। কর্মিসভায় মিমি চক্রবর্তী ছিলেন ফুরফুরে মেজাজে। জানালেন রাজনীতিতে নতুন তিনি। তিনি শিখছেন।

কর্মিসভায় তিনি পরামর্শ নেন দলের অভিজ্ঞ নেতা-কর্মীদের। সেইসব অভিজ্ঞতা কাজে লাগিয়েই তিনি জয় হাসিল করবেন বলে দৃঢ়প্রতিজ্ঞ তিনি। নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসীও। মিমি জানালেন, তাঁর আত্মবিশ্বাসই তাঁকে জয়ের রাস্তা দেখাবে। তিনি প্রতিপক্ষের প্রার্থীদের সমালোচনা করতে রাজি নন।

প্রতিপক্ষের প্রতি অগাধ শ্রদ্ধা রয়েছে বলে জানান মিমি। প্রতিপক্ষকে সম্মান জানিয়ে যাদবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী বলেন, লড়াইটা রাজনীতির, লড়াইটা একটা রাজনৈতিক দলের সঙ্গে আর একটা রাজনৈতিক দলের, আদর্শের সঙ্গে আদর্শের। এটা কখনই ব্যক্তিগত লড়াই নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+