স্বরূপনগরে বাড়বে ব্যবধান! আত্মবিশ্বাসী বনগাঁর তৃণমূল প্রার্থী, দেখুন ভিডিও

ঠাকুরবাড়িতে বড়মার পারলৌকিক ক্রিয়ার সব কাজ শেষ হতেই প্রচার শুরু করলেন বনগাঁ লোকসভার তৃণমূলের প্রার্থী মমতা বালা ঠাকুর।

ঠাকুরবাড়িতে বড়মার পারলৌকিক ক্রিয়ার সব কাজ শেষ হতেই প্রচার শুরু করলেন বনগাঁ লোকসভার তৃণমূলের প্রার্থী মমতা বালা ঠাকুর। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের স্বরূপনগরে কর্মী সভা করে মমতা বালা ঠাকুরের প্রচার শুরু করেন। এবার স্বরূপনগর ব্লকে ব্যবধান বাড়বে। আশাপ্রকাশ করেছেন তৃণমূল প্রার্থী।

স্বরূপনগরে বাড়বে ব্যবধান! আত্মবিশ্বাসী বনগাঁর তৃণমূল প্রার্থী, দেখুন ভিডিও

এদিন স্বরূপনগর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি , ব্লক সভাপতি, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে প্রথম একটি কর্মী সভা করেন। তারপর হাকিমপুর সীমান্তে একটি সংগঠনের খেলার অনুষ্ঠানে যোগ দেন, সঙ্গে ছিলেন উত্তর ২৪ পরগনার জেলার পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ন গোস্বামী ,স্বরূপনগর-এর বিধায়ক বিনা মন্ডল, তৃণমূল নেতা রমেন সরদার, আবুল কালাম আজাদ, উত্তর ২৪পরগনার তৃণমূলের মহিলা নেত্রী বৈশালী গোস্বামী সহ একাধিক নেতা কর্মীদের নিয়ে , প্রচার শুরু করেছেন।

গতবারে স্বরূপনগর ব্লক থেকে প্রায় ২৬ হাজার ভোটে লিড পেয়েছিলেন তৃণমূল প্রার্থী। এবার কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ভারত বাংলাদেশ
সীমান্তে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যে মার্জিন ছিল গতবারের, তা থেকে আরও বেশি করার আহ্বান জানানো হয়। উন্নয়নকে হাতিয়ার করে এগোচ্ছেন তিনি। যেভাবে উন্নয়ন হয়েছে, একদিকে সীমান্ত উন্নয়ন, অন্যদিকে বিল বললি ১০ হাজার একর জমির উপরে জৈব যুক্ত প্রযুক্তিতে মৎস্য চাষ। বরাবরই স্বরূপনগরকে এই জেলার কৃষি প্রধান হিসেবে দেখা হয় । সব মিলিয়ে কৃষকদের পাশে থাকা বিভিন্ন ঋণ মুকুব থেকে শুরু করে তাদেরকে বিনামূল্যে যন্ত্র চালিত মেশিন দিয়ে আরও বেশি ফলন করানো যায়, সেই রকম ভাবে প্রযুক্তি দিয়ে একদিকে কর্মশালা, অন্যদিকে ট্রেনিং দিয়ে বাস্তবে রূপায়ন করেই উন্নয়ন হয়েছে এ ব্লকে। তাই এবার ব্লক থেকে অনেক বেশি মার্জিন হবে বলে তিনি জানিয়েছেন বনগাঁ তৃণমূল প্রার্থী মমতা বালা ঠাকুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+