বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য রেজ্জাক মোল্লার
কলকাতা, ২০ এপ্রিল : জনপ্রিয় অভিনেত্রী তথা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী রূপা গঙ্গোপাধ্য়ায় সম্পর্কে একেবারে ব্যক্তিগত ও কুরুচিকর আক্রমণ করে বসলেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী রেজ্জাক মোল্লা।
নিজের দলের দেব ও মুনমুন সেনকে নিয়ে অশালীন মন্তব্য রেজ্জাক মোল্লার
একটি বৈদ্যুতিন মাধ্যমের অনুষ্ঠানে বিজেপির হাওড়া উত্তরের প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে অত্যন্ত নিম্নমানের অপমানজনক মন্তব্য করেছেন রেজ্জাক। রূপাদেবী প্রসঙ্গে তিনি বলেন, 'তিনি কতো বড় সিগারেট খান আর কার সঙ্গে থাকেন তা তিনি জানেন'।

দূরদর্শনে মহাভারত ধারাবাহিক করে সারা ভারতে জনপ্রিয়তা পান রূপা। সেই মহাকাব্যিক ধারাবাহিকে তিনি দ্রোপদীর চরিত্রে অভিনয় করেছিলেন। এপ্রসঙ্গে আরও এগিয়ে রেজ্জাকের কটাক্ষ, দ্রোপদীর চরিত্রের মতোই বাস্তবে রূপার অনেক মিল রয়েছে, তিনি সত্যি সত্যিই দ্রৌপদী। মূলত এমনই সুক্ষ্ম অথচ কুরুচিকর ইঙ্গিত করেছেন তিনি।
প্রসঙ্গত, শুধু রূপা গঙ্গোপাধ্যায়ই নন, নিজের দলের তারকা প্রার্থী দেব বা মুনমুন সেনকে নিয়েও অত্যন্ত কটু কথা বলতে শোনা গিয়েছে বামফ্রন্ট থেকে বহিঃষ্কৃত রেজ্জাক মোল্লাকে।
এই মন্তব্যের পরই বিজেপি রাজ্য নেতৃত্ব কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ইতিমধ্যেই রেজ্জাক মোল্লার বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ ঠুকতে চলেছে বিজেপি নেতৃত্ব।












Click it and Unblock the Notifications