নির্দলের জয়ের কাঁটা সরিয়ে ভাঙড়ে তৃণমূলের মুখে হাসি ফোটালেন আরাবুলের ছেলে
ভাঙড়ে জমি রক্ষা কমিটির জয় শাসক দলকে সিঁদুরে মেঘের বার্তা দিয়ে গেল। কিন্তু জয় আটকাল না জেলবন্দি আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামের।
সকাল থেকেই একটা প্রশ্ন উঠছিল, বৃহস্পতিবার কার বৃহস্পতি তুঙ্গে উঠবে। একটু বেলা গড়াতেই দেখা গেল সবুজ ঝড় বইতে শুরু করেছে। তবু তার মধ্যে ভাঙড়ে জমি রক্ষা কমিটির জয় শাসক দলকে সিঁদুরে মেঘের বার্তা দিয়ে গেল। কিন্তু জয় আটকাল না জেলবন্দি আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামের।

এদিন পঞ্চায়েত নির্বাচনের গণনা শুরু হওয়ার সময় থেকেই আগ্রহ ছিল ভাঙড়ে। কেননা ভাঙড় উত্তপ্ত হয়ে উঠেছিল পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে। নির্বাচনের আগেই নির্দল প্রার্থীর সমর্থনে মিছিলে বোমা-গুলি বর্ষণ হয়েছিল। সেই মিছিলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় হাফিজুল মোল্লা নামে এক নির্দল সমর্থকের। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গ্রেফতার করা হয় ভাঙড়ের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলাম।
এরপর পঞ্চায়েত নির্বাচনের দিনও উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। উত্তেজনার মধ্যেই ভোটপর্ব সাঙ্গ হয়। ভোটের ফলাফল ঘোষণা হতেই তৃণমূলের জয়ের ছবি ধরা পড়ে সর্বত্র। তার মধ্যে জমি রক্ষা কমিটির নির্দল আট প্রার্থীর মধ্যে পাঁচজন জয়ী হয়। আর যার আসনটি ঘের সবার নজর ছিল, উত্তর গাজিপুরের আসন থেকে জয়ী হল আরাবুল ইসলামের ছেলে। হাসিমুলের জয়ের পর উচ্ছ্বাসে মেতে ওঠে তৃণমূল। জেলবন্দি আরাবুল ইসলামও এগিয়ে আছেন পোলেরহাট পঞ্চায়েত সমিতির আসনে।












Click it and Unblock the Notifications