রায়গঞ্জে কানাইলাল! নয়া কৌশলে নির্বাচনী প্রচার

নয়া কৌশলে প্রচার শুরু করেছেন রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী কানাইলাল আগরওয়াল।

নয়া কৌশলে প্রচার শুরু করেছেন রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী কানাইলাল আগরওয়াল। দোলে যেমন রঙ খেলার উৎসবে মেতে উঠছেন সাধারণের সঙ্গে, ঠিক তেমনই যোগ দিচ্ছেন মুসলিম ধর্মাবলম্বীদের উরসের মেলায়। আহ্বান জানাচ্ছেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার।

রায়গঞ্জে কানাইলাল! নয়া কৌশলে নির্বাচনী প্রচার

নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই তৃনমূল কংগ্রেস ৪২ টি আসনের প্রার্থী ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর লোকসভা কেন্দ্রের কিছু নতুন চমক নিয়ে সিনেমা অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল কংগ্রেস।
বিভিন্ন জেলায় ইতিমধ্যেই দেওয়াল লিখন থেকে শুরু করে ফ্লেক্স-ফ্লেস্টুন লাগানোর কাজ চলছে জোর কদমে চলছে। অন্য জেলার মতোই জমে উঠেছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কানাইলাল আগরওয়ালের নির্বাচনী প্রচার।
বৃহস্পতিবার ইসলামপুর শহরে জনসাধারনের সঙ্গে হোলি খেলার উৎসবে মেতে ওঠেন। সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ নিবিড় করার পাশাপাশি শুক্রবার বিকেলে ইসলামপুর শহরে পৌঁছে যান মুসলিম ধর্মপ্রাণ মানুষদের পবিত্র উৎসব উরসের মেলায়। নিজে একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ হয়েও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে উরসের মেলায় গিয়ে মাজারে প্রার্থনা করেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইলাল আগরওয়াল। মুসলিম ধর্মের পোশাক পরিহিত অবস্থায় তাদের উৎসবে যোগদান করার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান রাখেন তিনি। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভোটের প্রচারও করেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কানাইলাল আগরওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+