দিদি পাঠিয়েছেন, পাশে থাকবেন! হিঙ্গলগঞ্জে অঙ্গীকার নুসরতের, দেখুন ভিডিও

দ্বিতীয় দিনের প্রচারেও রাজ্যের দুই মন্ত্রীকে নিয়ে জনসভা করলেন বসিরহাটে লোকসভা প্রার্থী নুসরত জাহান। সঙ্গে ছিলেন নুসরতের বাবা মহঃ শাহাজান।

দ্বিতীয় দিনের প্রচারেও রাজ্যের দুই মন্ত্রীকে নিয়ে জনসভা করলেন বসিরহাটে লোকসভা প্রার্থী নুসরত জাহান। সঙ্গে ছিলেন নুসরতের বাবা মহঃ শাহাজান। এদিন ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বরানগরের বিধায়ক তথা পরিষদীয় মন্ত্রী তাপস রায়, জেলার পূর্তের কর্মধক্ষ নারায়ণ গোস্বামী, জেলার শিক্ষা ও পরিবহণের কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজি, জেলার মুখ্য সচেতক নির্মল ঘোষ ও স্থানীয় বিধায়ক দেবেশ মন্ডল সহ স্থানীয়রা।

হিঙ্গলগঞ্জে প্রচার নুসরতের

হিঙ্গলগঞ্জ এ বাকরা ফুটবল মাঠ থেকে এদিনের প্রচার শুরু হয়। এর পর বাদুড়িয়া এল এম এস স্কুলের মাঠে সভা। তারপর বসিরহাট উত্তর ও বসিরহাট দক্ষিণে সভার পরিকল্পনা।

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দিনের প্রচারেও রাজ্যের দুই মন্ত্রীকে নিয়ে জনসভা করলেন বসিরহাটের লোকসভার তৃণমূল প্রার্থী নুসরাত জাহান। সঙ্গে ছিলেন নুসরাতের বাবা মহঃ শাহাজান। এদিন ছিলেনখাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বরানগরের বিধায়ক পরিষদীয় মন্ত্রী তাপস রায়, জেলার পূর্তের কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী, জেলার শিক্ষা ও পরিবহণের কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজি, জেলার মুখ্য সচেতক নির্মল ঘোষ ও স্থানীয় বিধায়ক দেবেশ মন্ডল সহ স্থানীয়রা।

'মানুষের পাশে থাকার জন্য দিদি পাঠিয়েছেন'

এদিন সকাল ১১ টা নাগাদ তিনি সভার মঞ্চে হাজির হন। একটাই বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্য কে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি ফিল্মস্টার হলেও দিদিমণি তাকে পাঠিয়েছেন লোকসভা কেন্দ্রের মানুষের পাশে থাকার জন্য। সুন্দরবন অঞ্চলে হিঙ্গলগঞ্জ বিধানসভা আদিবাসী অধ্যুষিত অঞ্চল এবং মানুষের কাছে তিনি আশীর্বাদ চান। তাঁকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। তিনি আরও বেশি করে কাজ করবেন। তাঁর একটাই বার্তা কীভাবে মানুষে পাশে দাড়ানো যায়।

জনগণের পাশে থাকার অঙ্গীকার

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করতে এসেছেন বলে জানিয়েছেন নুসরত। তাঁকে ভোট দিলে তিনি জনগণের পাশে থাকবেন বলে জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+