টাকা নিন, ভোট দিন দিদিকে! আসানসোলে 'বিতর্কিত' মন্তব্য মুনমুন সেনের
আসানসোলে ভোট প্রচারে ব্যস্ত তৃণমূল প্রার্থী মুনমুন সেন। তার মধ্যে দলীয় সমাবেশে তার মন্তব্য নিয়ে চাঞ্চল্য।
আসানসোলে ভোট প্রচারে ব্যস্ত তৃণমূল প্রার্থী মুনমুন সেন। তার মধ্যে দলীয় সমাবেশে তার মন্তব্য নিয়ে চাঞ্চল্য। মুনমুন সেনের অভিযোগ, বিজেপি ভোট প্রচারে টাকা ছড়াচ্ছে। তবে তিনি বলেন, টাকা নিন, কিন্তু ভোট দিন তৃণমূলের প্রতীকে।

এদিন রানিগঞ্জে প্রচার সারেন মুনমুন সেন। তিনি বলেন, তিনি( মুনমুন) কারও টাকা নেয় না। তাঁর টাকার দরকার নেই বলেও জানান মুনমুন। মুনমুন সেন জনতার উদ্দেশে বলেন, তোমাদেরও দরকার নেই। বাইরে থেকে আসা অন্য পার্টির লোকজন জনগণকে লোভ দেখাবে। সে টাকাটা হয়ত দেবে। নিয়ে নিও। কিন্তু ভোটটা দিদিকে দিও। মমতা বন্দ্যোপাধ্যায়কে দিও। এমনটাই মন্তব্য করেন মুনমুন সেন।












Click it and Unblock the Notifications