সকালেই ভোট দিলেন, তালডাংরায় জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু
সকাল থেকে বেরিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। আজ বুধবার রাজ্যের ছয় কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। বাঁকুড়ার তালডাংরা কেন্দ্রেও ভোট হচ্ছে। তৃণমূল প্রার্থী সকালে নিজের ভোটও দিয়েছেন। কী ভাবছেন তিনি ভোটের বিষয়ে?
ভোটাধিকার প্রয়োগ করলেন তালডাংরা বিধানসভা উপ নির্বাচনের তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। বুধবার সকালেই সিমলাপালের ২২৪ নম্বর শালবনী প্রাথমিক বিদ্যালয় বুথে তিনি পৌঁছে যান। সেখানেই তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু বলেন, উৎসবের মেজাজে ভোট হচ্ছে। কোনও সমস্যা নেই। কেন্দ্রীয় প্রার্থী থাকা না থাকায় তৃণমূলের কোনও সমস্যা নেই৷ বেশ কিছু বুথে প্রাথমিক সমস্যা হয়েছিল। সেই সব মিটে গিয়েছে। তেমন কোনও বড় অভিযোগ পাওয়া যায়নি।
বিরোধী বিজেপির দিকে ভোটের দিনও আঙুল তুলেছেন তৃণমূল প্রার্থী। বিজেপির সংগঠন নেই। লোকবল নেই। কর্মী না থাকলে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়৷ বুথ দখল, বুথ জ্যাম হওয়ার কথা প্রচার করা হয়।
বিজেপি সেই কাজ করতে গিয়েছিল। তৃণমূল কর্মীরা সেই সব রুখে দিয়েছে। বিরোধী বিজেপি অপপ্রচার চালানোর চেষ্টা করেছিল। কিন্ত সফল হয়নি। দাবি করেছেন তৃণমূল প্রার্থী।
এই বিধানসভা এলাকায় সব দিন শান্তিপূর্ণ ভোট হয়, এবারও হবে। তিনি নিজে কেন্দ্রের একাধিক বুথে ঘুরে দেখবেন৷ ভোট নিয়ে কোনও অভিযোগ থাকলেই তিনি উপস্থিত হবেন। এই কথাও জানা গিয়েছে। তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু ভোট প্রসঙ্গে সম্পূর্ণ আশাবাদী। তিনি নিজের জয়ের ব্যাপারে ২০০ শতাংশ আশাবাদী বলে জানিয়েছেন।
তালডাংরা কেন্দ্রে তেমন বড় কোনও অভিযোগ দায়ের হয়নি। ঘড়ির কাঁটায় ঠিক সাতটাতেই শুরু হয়েছে তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগ্রহণ। এবারের উপনির্বাচনে অভিনব উদ্যোগ নির্বাচন কমিশনের।
তালডাংরা ফুলমতি উচ্চ বিদ্যালয়ের ৯৬ ও ৯৭ নম্বর বুথকে 'মডেল বুথ' হিসেবে তৈরি করা হয়েছে। ভোটদানের পরে নির্বাচন কমিশনের তরফে প্রত্যেক ভোটদাতার হাতে চারা গাছ উপহার দেওয়া হচ্ছে। যা অভিনব বলেই অনেকে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications