হঠাৎ দেখা, বিজেপি প্রার্থীকে দেখেই তৃণমূল প্রার্থীর প্রশ্ন- ছেলেরা সমস্যা করছে না তো
বুথের বাইরে ‘হঠাৎ দেখা’ দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর। নিতান্তই সৌজন্য নয়, দুই প্রার্থীর সাক্ষাৎ পর্ব শেষ হল বন্ধুত্বপূর্ণ মেজাজেই।
বুথের বাইরে 'হঠাৎ দেখা' দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর। নিতান্তই সৌজন্য নয়, দুই প্রার্থীর সাক্ষাৎ পর্ব শেষ হল বন্ধুত্বপূর্ণ মেজাজেই। তৃণমূল প্রার্থী দুলাল দাস বিজেপি প্রার্থী সুজিত ঘোষকে দেখেই এগিয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, আমার দলের ছেলেরা কোনও সমস্যা করছে না তো! কোনও সমস্যা হলে সঙ্গে সঙ্গে জানাবেন।

প্রতি নমস্কার জানিয়ে বিজেপি প্রার্থী জবাব দেন, তা কোনও সমস্যা নেই। ভোটদান শান্তিপূর্ণভাবেই হচ্ছে। এরপর দুলাল দাস জিজ্ঞাসা করেন, কোথায় কোথায় ঘুরলেন। মুখোমুখি দাঁড়িয়ে বেশ বন্ধুত্বপূর্ণ ঢঙেই কথা হল তাঁদের। দুই প্রার্থীই খুশি। মুখে হাসি ধরা পড়ল প্রার্থীদের সঙ্গে থাকা দুই দলের নেতা-কর্মীদের মুখেও।
মহেশতলা উপনির্বাচনের মোল্লার গেটের ঘটনা। নেতাজি স্কুলের যে বুথ হয়েছে, তার বাইরেই দুই প্রার্থী মুখোমুখি হয়ে যান। আর তারপর যে ছবি দেখা গেল, বাংলার সংস্কৃতি সচেতন মানুষ সেটাই চান। চান ভোট হোক বন্ধুত্বপূর্ণ মেজাজে। দল থাকুক, লড়াই থাকুক, টানটান উত্তেজনা থাকুক। কিন্তু সেই সঙ্গে থাকুক সৌহার্দ্যপূর্ণ মেজাজ।
লড়াই হোক ইভিএমে, হিংসা-দ্বেষ নয়, নয় সংঘর্ষ। তাহলেই রাজনীতি হেয় উঠবে সর্বাঙ্গ সুন্দর। যেমনটা ঘটন এদিন উপনির্বাচনে। ৩৬টি ইভিএম খারাপের খবর এসেছে, যেটা একটা কেন্দ্রের উপনির্বাচনের নিরিখে অনেকটাই বেশি। তা বাদে সেরকম কোনও অভিযোগ নেই।
নির্বাচন কমিশন এদিন জানায়, মোট ৫০টি অভিযোগ তাঁরা পেয়েছেন। কোথায় বিজেপি অভিযোগ করেছে তাঁদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। কোথাও সিপিএম অভিযোগ করেছে বহিরাগতরা ভোট নিয়ন্ত্রণ করছে। তবে সেইসব অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তা খতিয়ে দেখা হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন।
পঞ্চায়েত নির্বাচনে হিংসার পর উপনির্বাচন ছিল নির্বাচন ছিল কমিশনের কাছে চ্যালেঞ্জ। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তাই নির্বাচন কমিশন বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। বুথের বাইরে বাঙ্কার করে প্রহরা ছিল কেন্দ্রীয় বাহিনীর। নির্বাচন কমিশনে এই ব্যবস্থাপনায় খুশি ভোটাররাও।












Click it and Unblock the Notifications