Suvendu Adhikari- Dev: কষ্ট চেপে রেখেছিলাম! শুভেন্দুদাকে ধন্যবাদ জানিয়ে দেব বললেন...
Suvendu Adhikari- Dev: ষষ্ঠ দফার নির্বাচনের আর মাত্র মাত্র কয়েক ঘণ্টা। ভোট হবে ঘাটাল লোকসভা কেন্দ্রে। কিন্তু নির্বাচনের মুখে ঘাটালের রাজনীতিতে নয়া সংজজন 'গরু পাচার' (Cattle Smuggling Case)। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর পোস্ট বিরোধী দলনেতার। যেখানে একটি ডায়েরির পাতা পোস্ট করেছেন।
আর তাতে স্পষ্ট (Suvendu Adhikari- Dev) গরু পাচারের অন্যতম মাথা এনামুল হকের সংস্থা থেকে দেব টাকা নিয়েছিলেন। ২৫ লক্ষ টাকা করে ৫০ লক্ষ টাকা দুবার দেওয়া হয়। এছাড়াও ঘরি, মোবাইলও যে অভিনেতাকে দেওয়া হয়েছে তা উল্লেখ রয়েছে ডায়েরির পাতাতে।

আর এহেন পোস্ট (Suvendu Adhikari- Dev) ঘিরেই শুরু হয়েছে জোর রাজনীতি। মুখ খুলেছেন অভিনেতা দেবও। একই সঙ্গে এত গুরুত্বপূর্ণ একটা নথি কীভাবে বিরোধী দলনেতার কাছে গেল তা নিয়েও প্রশ্ন তুলেছেন। ঘাটালের তৃণমূল প্রার্থীর দাবি, টাকা নিলেও তা ফেরত দিয়ে দিয়েছেন। সেই সংক্রান্ত নথি আছে। এবং তিনি পোস্ট করবেন বলেও জানিয়েছেন।
তবে যে গুরুত্বপূর্ণ নথি তদন্তকারী সংস্থা, আদালত, স্বরাষ্ট্রমন্ত্রকের মতো জায়গায় থাকার কথা, তা কীভাবে শুভেন্দু অধিকারীর কাছে গেল তা নিয়ে প্রশ্ন দেবের। তবে আড়াই বছর ধরে কথাগুলি বলতে পারিনি। কষ্ট চেপে রেখেছিলাম। সেই সুযোগ শুভেন্দুদা (Suvendu Adhikari- Dev) করে দিয়েছেন। আর এজন্য ধন্যবাদ জানান দেব। পাশাপাশি হিরণের উদ্দেশ্যে বলেন, তদন্ত চলাকালীন অনেক কথাই বলা যায় না। গরু চোর বলে লাগাতার আক্রমণ শানিয়ে গিয়েছে। কাউকে কালিমালিপ্ত করতে এক মিনিট লাগে।
এই প্রসঙ্গে তাঁর পোস্ট করা একটি বিজ্ঞাপনের কথা (Suvendu Adhikari- Dev) তুলে ধরেন। বলেন, নথি আমার কাছেও আছে। পিন্টু মন্ডলের সঙ্গে আমার যোগাযোগ আছে বলে তোপ দাগছেন হিরণ। পিন্টু মণ্ডলের সঙ্গে বিজেপি প্রার্থীও কাজ করেছেন, টাকা নিয়েছেন। আমার চেয়েও আগে থেকে পিন্টুর সঙ্গে যোগাযোগ বলেও চাঞ্চল্যকর দাবি তৃণমূল প্রার্থীর।
এক্ষেত্রে তাহলে ঘাটালের বিজেপি প্রার্থীও গরু চোর বলেও তোপ। কিন্তু ভদ্রতার খাতিরে কোনও দিন কিছু বলিনি। এক্ষেত্রে শুভেন্দুদাই সুযোগ করে দিলেন বলে মন্তব্য করেন দেব। তাঁর কথায়, আমি গরু চোর হলেইন্ডাস্ট্রির ৯০ শতাংশ অভিনেতাই গরু চোর। পিণ্ডু মণ্ডল বড় আয়োজক ছিলেন বলে দাবি। শুধু আমি তৃণমূল সাংসদ বলে আমায় ডাকা হচ্ছে। কিন্তু কাউকে ডাকা হয়নি বলে আক্রমণ দেবের।












Click it and Unblock the Notifications