তৃণমূলের আসন বাড়ছে বাংলায়! নিউজ ১৮ বাংলার বুথ ফেরত সমীক্ষায় আভাস

বাংলায় ৪২টি আসনের মধ্যে কোন দল পাবে কটি আসন, তার আভাস মিলেছে নিউজ ১৮ বাংলার বুথ ফেরত সমীক্ষায়। একনজরে সম্ভাব্য ফল।

বাংলায় ৪২-এ ৪২ আসন চাই। ভোটের আগে এমনই লক্ষ্যমাত্রা খাঁড়া করেছিল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে ভোট শেষ। বুথ ফেরত সমীক্ষার আভাস আসতে শুরু করেছে। নিউজ ১৮ বাংলা ও আইপিএসওএসের বুথ ফেরত সমীক্ষায় তৃণমূল কংগ্রেস গতবারের তুলনায় বেশি আসন পেতে চলেছে। বাড়তে পারে বিজেপিও।

তৃণমূল কংগ্রেস

তৃণমূল কংগ্রেস

নিউজ ১৮ বাংলা ও আইপিএসওএসের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এবার বাংলায় আরও ভালো ফল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই সমীক্ষা অনুযায়ী তৃণমূলের দখলে যেতে পারে ৩৬ থেকে ৩৮টি আসন। অর্থাৎ ৪২-এ ৪২ এবার হচ্ছে না। তবে গতবারের তুলনায় তৃণমূল কংগ্রেস আসন বাড়িয়ে নিতে সক্ষম হবে। অন্তত ২ থেকে ৪টি আসন বেশি পেতে পারে তৃণমূল। উল্লেখ্য, গতবার তৃণমূল কংগ্রেস ৩৪টি আসন পেয়েছিল।

বিজেপি

বিজেপি

বিজেপি এবার দ্বিতীয় দল হিসেবে উঠে আসছে বাংলায়। তারা এবার বাংলায় আসন সংখ্যা বাড়াতে সক্ষম হবে বলেই বুথ ফেরত সমীক্ষায় আভাস দিয়েছে নিউজ ১৮ বাংলা ও আইপিএসওএস। গতবার তারা মাত্র দুটি আসনে জয়ী হয়েছিল। এই সমীক্ষায় আভাস বিজেপি বাংলা থেকে ৩ থেকে ৫টি আসন পেতে পারে।

সিপিএম

সিপিএম

২০১৪ সালে সিপিএম দুটি আসন পেয়েছিল। ২০১৯-এর নির্বাচনে নিউজ ১৮ বাংলা ও আইপিএসওএসের বুথ ফেরত সমীক্ষায় আভাস সিপিএম এবার একটি আসন পাবে না বাংলা। এবার তাদের শূন্য হাতে ফিরতে হবে।

কংগ্রেস

কংগ্রেস

কংগ্রেস এবার বাংলায় মাত্র একটি আসন পেতে পারে। গতবার তারা চারটি আসন পেয়েছিল। এবার চতুর্মুখী লড়াইয়ে তাদের তিনটি আসন কমতে চলেছে। এমনই আভাস নিউজ ১৮ বাংলা ও আইপিএসওএসের বুথ ফেরত সমীক্ষায়।

কে কটি আসন

কে কটি আসন

নিউজ ১৮ বাংলা ও আইপিএসওএসের বুথ ফেরত সমীক্ষায় আভাস ২০১৯-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৩৬-৩৮টি আসন, বিজেপি ৩-৫টি, কংগ্রেস ০-১টি এবং বামফ্রন্ট একটিও না।

গতবারের ফল

গতবারের ফল

গতবার অর্থাৎ ২০১৪ নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগেস পেয়েছিল ৩৪টি আসন, বিজেপি ২টি, কংগ্রেস ৪টি এবং বামফ্রন্ট ২টি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+