তৃণমূল ২০টির বেশি আসন পেলে রাজনীতি ছেড়ে দেবেন, চূড়ান্ত চ্যালেঞ্জ মুকুল রায়ের

জেলায় বিজেপির সভা থেকে তৃণমূল কংগ্রেসকে একের পর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিজেপি নেতারা। মুকুল রায়ও রয়েছেন তার মধ্যে।

জেলায় বিজেপির সভা থেকে তৃণমূল কংগ্রেসকে একের পর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন গেরুয়া শিবিরের নেতারা। মুকুল রায়ও রয়েছেন তার মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে সরাসরি চ্যালেঞ্জ করে মুকুল জানালেন, আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বাংলা থেকে ২০টির বেশি আসন পেলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।

ব্রিগেডকে সার্কাস কটাক্ষ

ব্রিগেডকে সার্কাস কটাক্ষ

মুকুল বলেন, ব্রিগেডে সার্কাস হয়েছে। মমতা সকলকে ডেকে আনলেও কেউ বলেননি মমতাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান বলে। মমতা স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী হবেন। আমি চ্যালেঞ্জ করছি, নরেন্দ্র মোদী যেমন ভারতের যে প্রান্ত থেকে দাঁড়াবেন সেখানেই জিতবেন, তেমনই মমতা বাংলার বাইরে কোনও এক রাজ্য থেকে দাঁড়িয়ে জিতে দেখান। তাহলে আমরাই বলব মমতাকে প্রধানমন্ত্রী করে দিতে।

বাংলার মানুষ পরিবর্তন চান

বাংলার মানুষ পরিবর্তন চান

বিজেপি সভাপতি অমিত শাহের মতোই মুকুলের দাবি, বাংলার মানুষ পরিবর্তন চাইছেন। লোকসভা ভোটেই তার প্রতিফলন পাওয়া যাবে। তৃণমূল কোনওমতেই বিজেপিকে আটকাতে পারবে না।

মিথ্যা বলছে তৃণমূল

মিথ্যা বলছে তৃণমূল

ব্রিগেডে সভাকে কটাক্ষ করে মুকুল রায় বলেন, মমতার সভায় আড়াই লক্ষের বেশি লোক হয়নি। তৃণমূল লোককে মিথ্যা কথা বলছে ২৫ লক্ষ লোক হয়েছে বলে। রাজ্যের সর্বত্র তৃণমূল অরাজকতার পরিবেশ তৈরি করেছে।

চূড়ান্ত হুঁশিয়ারি

চূড়ান্ত হুঁশিয়ারি

মুকুল নিজের ভাষণের একেবারে শেষে বলেন, রাজনীতির পরীক্ষায় আমি কম বসিনি। আমি ২০০৮, ২০০৯, ২০১১ সাল দেখেছি। বাংলার মানুষের মধ্যে দিয়ে যে আওয়াজ উঠছে তা দেখে বলে যাচ্ছি তৃণমূল লোকসভায় ২০টির বেশি আসন পেলে রাজনীতি ছেড়ে দেব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+