অভিষেকের কড়া পদক্ষেপ প্রধানদের বিরুদ্ধে, বুমেরাং হবে না তো পঞ্চায়েত ভোটের আগে
অভিষেকের কড়া পদক্ষেপ প্রধানদের বিরুদ্ধে, বুমেরাং হবে না তো পঞ্চায়েত ভোটের আগে
কাজ করলে ভালো, না করলে সরতে হবে। তৃণমূলে থাকতে গেলে, পদ আঁকড়ে বসে থাকলে হবে না, মানুষের জন্য কাজ করতে হবে। আর তা করলে দল রেয়াত করবে না, যথোপযুক্ত ব্যবস্থা নেবে। প্রধানদের নাম ধরে ধরে নির্দেশ দিচ্ছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এখন প্রশ্ন পঞ্চায়েত ভোটের মুখে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের এই পদক্ষেপ বুমেরাং হবে? নাকি সঠিক পদক্ষেপই নিয়েছে তৃণমূল? তৃণমূলের এই পদক্ষেপ খারাপ কি ভালো করবে তা জানতে গেলে অপেক্ষা করতে হবে পঞ্চায়েত ভোটের ফলাফ প্রকাশ পর্যন্ত।

অভিষেকের পদক্ষেপকে সাধুবাদ
ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর ও নদিয়ায় পঞ্চায়েত প্রধানকে ইস্তফার নির্দেশ দেওয়া হয়েছে প্রকাশ্য মঞ্চ থেকে। তারপর তাঁরা অনুগত সৈনিকের মতো ইস্তফাও দিয়েছেন। কিন্তু কী তার পার্শ্বপ্রতিক্রিয়া পড়বে তা স্পষ্ট হয়নি। তৃণমূলের জেলা নেতৃত্ব অবশ্য অভিষেকের এই পদক্ষেপকে সাধুবাদই দিচ্ছে।

প্রধান ও ব্লক সভাপতিদের হুঁশিয়ারি
তৃণমূল বলেছে, মানুষের পাশে না থাকলে কাউকে রেয়াত করা হবে না। পঞ্চায়েত প্রধানরা ঠিকঠাক কাজ না করতে পারলে, শুধু পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ব্যবস্থাই নেওয়া হবে না, ব্লক সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্লক সভাপতিদেরও সতর্ক করে দেন।

স্বচ্ছতা রেখে মানুষের জন্য কাজ চাই
রাজ্যের প্রতিটি জেলায় এই বার্তা দেওয়া হয়েছে। আর দুটি পঞ্চায়েতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের কড়া পদক্ষেপকে সঠিক সিদ্ধান্ত বলে জানিয়েছেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে অরূপ রায়ের বার্তা, স্বচ্ছতা রেখে মানুষের হয়ে কাজ করতে হবে।

পঞ্চায়েত ও পুরভোটের আগে ব্যবস্থা
মোট কথা, তৃণমূল সাফ জানিয়ে দিয়েছে, যার বিরুদ্ধেই অভিযোগ উঠবে দল ব্যবস্থা নেবে। আগামী পঞ্চায়েত ও পুরভোটের আগে এবং দলের প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে দলীয় সভা থেকে এই বার্তা দেন অরূপ রায়ও। তিনি বলেন, মানুষের কাজ করতে হবে আর স্বচ্ছতা রাখতে হবে।

দলছুটেরা কোনও ক্ষতি করতে পারে না
তিনি বলেন, তৃণমূলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। ২০২১-এর নির্বাচনের আগে অনেকেই দলকে হারানোর জন্য অন্য দলে চলে গিয়েছিলেন। তাঁরা দলের কোনও ক্ষতি করতে পারেননি। বরং দলের ফল অনেক ভালো হয়েছে। দলছুটেরা যে দলের কোন ক্ষতি করতে পারে না নির্বাচনের ফলাফল তা প্রমাণ করে দিয়েছে।

তৃণমূলের পাশেই থাকবে বাংলার মানুষ
একুশের নির্বাচনে বাংলার মানুষ একবার প্রমাণ করে দিয়েছেন। আগামী পঞ্চায়েত নির্বাচনেও বাংলার মানুষ প্রমাণ করবেন তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যে বাংলাকে চালাতে পারে, বাংলার মানুষের পাশে থাকতে পারে, বাংলার উন্নতি করতে পারে। পঞ্চায়েত ভোটে তাই তৃণমূলের পাশেই থাকবে বাংলার মানুষ।

দলের বদনাম করার চেষ্টা চলছে
পঞ্চায়েত নির্বাচন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক সিদ্ধান্ত নিয়েছেন, পদক্ষেপ গ্রহণ করেছেন। এবং জেলা নেতৃত্বের কাছে তা সঠিক সিদ্ধান্ত বলেই মনে করছে। নীচের তলার কিছু নেতা তাঁদের অস্বচ্ছতা ও দুর্নীতিমূলক কাজ দিয়ে দলের বদনাম করছে।

আরও ৫০ বছর তৃণমূল ক্ষমতায়
যাঁরা কাজ করছে না, তাঁদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে তা সঠিক সিদ্ধান্ত। এই ধরনের অভিযোগ থাকলে তা দলকে জানালে, দল তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেবে বলে জানাচ্ছেন নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায় ১১ বছরে যে উন্নয়ন করেছেন তাঁর উন্নয়নকে সামনে রেখে বাংলার মানুষ আগামী ৫০ বছর তৃণমূলকে ক্ষমতায় রেখে দেবে বলে বিশ্বাস তাঁদের।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ












Click it and Unblock the Notifications