তৃণমূলে সংঙ্কট বাড়ছে! ২০২১-এর আগে রদবদলে ক্ষুব্ধ নেতাদের বাড়ছে বিজেপি-যোগ

তৃণমূলে সংঙ্কট বাড়ছে! ২০২১-এর আগে রদবদলে ক্ষুব্ধ নেতাদের বাড়ছে বিজেপি-যোগ

প্রশান্ত কিশোর দলের দুর্নীতি দমনের চেষ্টায় তৃণমূলের রদবদল শুরু হয়েছে। দুর্নীতিতে জড়িতে নেতাদের বদলে স্বচ্ছ মুখ আনা হচ্ছে নেতৃত্বে। ২০২১-এর আগে স্বচ্ছতার প্রতীক হতে গিয়ে তৃণমূল এক অভিনব সঙ্কটেও পড়েছে। তৃণমূলে রদবদলে ক্ষুব্ধ নেতারা জোট বাঁধছেন। বিধানসভা ভোটের আগে বাড়ছে বিজেপি-যোগ।

তৃণমূলের অন্দরেই বাসা বাঁধছে ক্ষোভ

তৃণমূলের অন্দরেই বাসা বাঁধছে ক্ষোভ

তৃণমূল স্বচ্ছতা ফেরাতে চাওয়ায় বিপরীত প্রতিক্রিয়াও পড়ছে দলে। তৃণমূলের অন্দরেই বাসা বাঁধছে ক্ষোভ। পদ হারানো নেতারা সরব হচ্ছেন। দলের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন তাঁরা। তাঁরা একজোট হয়ে বড়সড় পদক্ষেপ নিতে পারেন। তাঁরা যদি দল ছাড়েন ২০২১-এর আগে নতুন করে বিপদে পড়তে পারে তৃণমূল কংগ্রেস।

ব্যাকফুটে থাকা নেতারা সামনে, বাড়ছে ক্ষোভ

ব্যাকফুটে থাকা নেতারা সামনে, বাড়ছে ক্ষোভ

আই-প্যাকের সমীক্ষার রিপোর্ট তৃণমূলের শীর্ষ নেতৃত্বের হাতে আসার পরই জেলাজুড়ে রদবদল প্রক্রিয়া শুরু হয়েছে। স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। ফলস্বরূপ এতদিন যাঁরা ব্যাকফুটে ছিলেন, তাঁরা সামনেই সারিতে চলে আসছেন। আর বাদ পড়া নেতারা গোঁট পাকাচ্ছেন। যার প্রভাব পড়তে বাধ্য ২০২১-এর নির্বাচনের আগে

তৃণমূল প্রাধ্যন্য দিচ্ছে স্বচ্ছ ভাবমূ্র্তি থাকা নেতাদেরই

তৃণমূল প্রাধ্যন্য দিচ্ছে স্বচ্ছ ভাবমূ্র্তি থাকা নেতাদেরই

যেহেতু বিজেপি দুর্নীতিকে হাতিয়ার করতে চাইছে, তৃণমূল রদলবদল করে স্বচ্ছ ভাবমূ্র্তির নেতাদের দায়িত্বে আনছে। কিন্তু প্রশ্ন, তা এনেই কি সমস্যার সমধান হবে। প্রথমত দলের অন্দরে ক্ষোভ বাড়ছে। দ্বিতীয়ত স্বচ্ছতার পাশাপাশি সাহসী নেতাদের নেতৃত্বে রাখাও এখন জরুরি। কেননা বিজেপিকে রুখতে গেলে সাহসও দরকার।

পিকের দাওয়াইয়ে শুদ্ধিকরণ শুরু তৃণমূলে

পিকের দাওয়াইয়ে শুদ্ধিকরণ শুরু তৃণমূলে

২০২১-এর আগে তৃণমূল স্বচ্ছ নেতাদের সামনের সারিতে আনতে চলেছে। পিকের কথা শুনেই দুর্নীতিতে নাম জড়ানো নেতাদের ব্যাকফুটে পাঠানো হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় এখন এই প্রবণতা শুরু হয়েছে। তৃণমূলের শুরু হয়েছে বিরাট শুদ্ধিকরণ প্রক্রিয়া। স্বচ্ছ মুখদের সামনে রেখেই ২০২১-এর লড়াই করতে চাইছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+