কালিয়াগঞ্জে প্রার্থীকে জেতাতে ভিক্ষে নয় ঋণ চাইলেন তৃণমূল নেতারা

ভিক্ষে নয় ঋণ হিসেবে দেড় বছরের জন্য তৃণমূলের বিধায়ক দিন প্রার্থী তপন দেব সিংহকে।

ভিক্ষে নয় ঋণ হিসেবে দেড় বছরের জন্য তৃণমূলের বিধায়ক দিন প্রার্থী তপন দেব সিংহকে। বৃহস্পতিবার উপনির্বাচনে প্রচারে এসে জনসভায় এমনই এক অঙ্গীকার করলেন রাজ্যের বন মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়। তিনি আরো বলেন কালিয়াগঞ্জের মানুষকে কাজের মাধ্যমে সুদ সমেত ফিরিয়ে দেবেন। কালিয়াগঞ্জ বিধানসভা তরঙ্গপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহের সমর্থনে জনসভায় যোগ দিতে এসে বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় এমনি বার্তা দিয়ে গেলেন কালিয়াগঞ্জের সাধারণ মানুষদের।

কালিয়াগঞ্জে প্রার্থীকে জেতাতে ভিক্ষে নয় ঋণ চাইলেন তৃণমূল নেতারা

কালিয়াগঞ্জবাসীর উদ্দেশ্যে বন মন্ত্রী বলেন, তৃনমূল কংগ্রেসকে ভোট দিয়ে জয়যুক্ত করুন আমরা কিভাবে কালিয়াগঞ্জে কি ভাবে উন্নয়ন করতে হয় তা দেখিয়ে দেব। এই উপনির্বাচননে বিধায়ক হয়ে প্রার্থী তপন দেব সিংহ যদি কাজ না করতে পারে এবং আমরা যদি কাজ না করতে পারি তা হলে দেড় বছর পর রাজ্য বিধানসভার ভোটে আবার পরিবর্তন করে দেবেন আপনারই। শুধু একবার এই উপনির্বাচনে আমাদের তৃনমূল কংগ্রেস প্রার্থীকে একবার সুযোগ দিন । কালিয়াগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য তৃনমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য জনসাধারণের কাছে আবেদন করেন রাজ্যের বন মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়।

জনসভায় রাজীব বন্দোপাধ্যায়ের সাথে বক্তব্য রাখেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা দলের উত্তর দিনাজপুর জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি,ও জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা তৃনমূল কংগ্রেসের চেয়ারম্যান অমল আচার্য সহ জেলা তৃনমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্বরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+