আম্ফানের ক্ষতিপূরণ না পেয়ে দলীয় নেতার বাড়ি ঘেরাও তৃণমূল সমর্থকদের
আম্ফানের ক্ষতিপূরণ না পেয়ে দলীয় নেতার বাড়ি ঘেরাও তৃণমূল সমর্থকদের
সিপিএম, বিজেপি কিংবা বিরোধী কোন রাজনৈতিক দল নয়। ভাঙরে আমফানের ক্ষতিপূরণের টাকা না পেয়ে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করল খোদ তৃণমূল কর্মীরাই।

জানা গিয়েছে, কারও ঘরের চাল উড়ে গিয়েছে আমফানে, কারো বাড়িতে নষ্ট হয়েছে ক্ষেতের ফসল, মাছ। সরকার থেকে আশ্বাস দেওয়া হয়েছিল ক্ষতিপূরণ পাবেন গ্রামবাসীরা। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও এখনো আমফান ক্ষতিপূরণ মেলেনি বলে অভিযোগ তৃণমূলেরই একাংশের। অভিযোগ উঠেছে ভাঙড়ের কাশীপুর গ্রামের সরদার পাড়ায়।
এইসব অভিযোগ এক এক করে জমা হতে হতে একরাশ অভিযোগ নিয়ে সরব হয়েছেন কাশীপুরের গ্রামবাসীরা। তাদের অভিযোগ স্থানীয় কিছু তৃণমূল নেতা মিলে সব টাকা ভাগ যোগ করে নিয়েছে আর ক্ষতিগ্রস্তরা এখনও ক্ষতিপূরণ পাননি।
এদিন স্থানীয় ১২০ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য তথা স্থানীয় তৃণমূল নেতা লালবাবু সরদারের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কেন বারবার আবেদন করা সত্বেও এলাকার মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সেই কৈফিয়ত চান সদস্যের কাছে। বিক্ষোভের খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ লালবাবুর বাড়ি যায় এবং সাধারণ মানুষকে তাঁদের অভিযোগ বিডিও অফিস এবং কাশীপুর থানায় জানাতে বলেন।
তবে এই অভিযোগকে অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তাদের বক্তব্য, সিপিএমের মদতে কিছু মানুষ ক্ষোভ বিক্ষোভ জানিয়েছেন। সরকারি পরিষেবা পেতে হলে সবাইকে গ্রাম পঞ্চায়েত কিংবা ব্লক অফিসে আসতে হবে। বাড়িতে বসে চেঁচামেচি করলে হবেনা












Click it and Unblock the Notifications