বীরভূমে সংঘর্ষে আহত তৃণমূলের সাত কর্মী, অভিযোগ বিজেপির দিকে
ভোটের ফল বেরোনোর পর রাজ্যের নানা জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এবার খবর এল বীরভূম থেকে।
ভোটের ফল বেরোনোর পর রাজ্যের নানা জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এবার খবর এল বীরভূম থেকে। জানা গিয়েছে, বীরভূমের মাড়গ্রামে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে আহত হয়েছেন অন্তত সাত জন। সেখানে বোমাবাজির ঘটনাও ঘটেছে।

এদিন সোমবার দুপুরে এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে গেলে পুলিশকে লক্ষ্য করেও ইট ছোড়া হয় বলে অভিযোগ। বেশ কয়েক জন পুলিশ কর্মী ঘটনায় আহত হয়েছেন। এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। ফলে আরও পুলিশ বাহিনী পাঠানো হয়েছে ।
তবে গোষ্ঠী সংঘর্ষের কথা মানতে চাননি এলাকার তৃণমূল কংগ্রেস নেতা আশিস বন্দ্যোপাধ্যায়। তার দাবি, সিপিএমের লোকদের সঙ্গে নিয়ে বিজেপির গুন্ডা বাহিনী তৃণমূল কংগ্রেসের লোকদের ওপর হামলা চালিয়েছে।
এদিকে বিজেপি নেতা দুধকুমার মন্ডল দাবি করেন, এলাকায় বিজেপি ভোট বেড়েছে। বিজেপি বেশি ভোট পাওয়ার কারণে তৃণমূল কংগ্রেসের লোকেরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছে।












Click it and Unblock the Notifications