সব্যসাচী দত্তর অনুগামীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই

নিউটাউনে সব্যসাচী দত্তর অনুগামীদের বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠল তাঁরই দলের কর্মীদের বিরুদ্ধে।

নিউটাউনে সব্যসাচী দত্তর অনুগামীদের বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠল তাঁরই দলের কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় মহিলা সহ তিন জন আহত হয়েছেন বলে খবর। এই ঘটনায় রাজারহাট পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ আফতাবউদ্দিনের অনুগামীদের দিকে অভিযোগ উঠেছে। এই আফতাব তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দোস্তিদারের অনুগামী বলে পরিচিত।

সব্যসাচী দত্তর অনুগামীর বাড়িতে হামলার অভিযোগ

পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে নিউটাউনের শিউলিপাড়ায় একটি বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ আফতাব অনুগামী ২০-২৫ জনের বিরুদ্ধে। তারা হামলা চালায় রেখা দাস নামে এক মহিলার বাড়িতে। ঘটনার সময় রেখা দেবীর স্বামী স্বপন দাস বাড়ি ছিলেন না। রেখাদেবীর পুত্র শানু দাস ও দেওর সুশান্ত দাস ঘরে ছিলেন। অভিযোগ, দুষ্কৃতীরা রেখা দেবীকে মাটিতে ফেলে মারধর করলে তা দেখে এগিয়ে আসেন ছেলে সানু ও দেওর সুশান্ত। তাদেরকেও মারধর করে আফতাব অনুগামীরা।

এই ঘটনার খবর পেয়েই ছুটে আসে নিউটাউন থানার পুলিশ। রেখাদেবীর অভিযোগ, তার বাড়ির অ্যাসবেস্টর রাখা ছিল বাড়ির সামনে মাঠে। এলাকার এক যুবক অ্যাসবেস্টরের উপর বসায় তা ভেঙে যায়। রেখা দেবী প্রতিবাদ করায় তাঁর বাড়িতে হামলা চালানো হয়।

প্রসঙ্গত, রেখাদেবীর পরিবার এলাকার বিধায়ক সব্যসাচী দত্তের অনুগামী বলে পরিচিত। রেখা দেবীর দেওর সুশান্ত দাস সক্রিয় তৃণমূল কর্মী। অভিযোগ, আফতাবউদ্দিনের অনুগামী জনা ২৫ যুবক রেখা দেবীর বাড়িতে হামলা চালিয়েছে। পুলিশ তদন্তে নেমেছে।

[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+