দিনহাটায় তৃণমূল কর্মী খুনে চাঞ্চল্য, মারধরের পর গলা টিপে খুনের অভিযোগ
তৃণমূল কর্মী খুনের ঘটনায় উত্তেজনা ছড়াল দিনহাটা এলাকায়। নিহত ওই তৃণমূল কর্মীর নাম আজিজার রহমান (৬৫)।
তৃণমূল কর্মী খুনের ঘটনায় উত্তেজনা ছড়াল দিনহাটা এলাকায়। নিহত ওই তৃণমূল কর্মীর নাম আজিজার রহমান (৬৫)। তার বাড়ি দিনহাটা ১ নম্বর ব্লকের পেটলার বড় ডাঙ্গা এলাকায়। জানা গিয়েছে, ওই তৃণমূল কর্মী আজিজার রহমান বুধবার সন্ধ্যায় পেটলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। যখন বাড়ির কাছাকাছি চলে আসেন, সেই সময় একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে মারধর করতে থাকে। এবং তাঁকে গলা টিপে খুন করে বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। এবং তৃণমূল কর্মীকে মৃত উদ্ধার করে। অভিযোগের তির বিজেপির দিকে। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। দিনহাটা ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি নুর আলম হোসেন বলেন, তৃণমূল কর্মী আজিজার রহমান বাড়ি ফিরছিলেন। পথে বিজেপির একদল গুন্ডা বাহিনী তাঁকে খুন করেছে।

যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে খুনের অভিযোগে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের অনুমান আজিজারকে গলা টিপে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট সামনে এলেই গোটা চিত্র পরিষ্কার হবে।












Click it and Unblock the Notifications