কেশপুরে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূল কর্মীকে
পিটিয়ে খুন করা হয়েছে এক তৃণমূল কংগ্রেসের কর্মীকে।
পিটিয়ে খুন করা হয়েছে এক তৃণমূল কংগ্রেসের কর্মীকে। শুক্রবার, মহাষষ্ঠীর দিন, পশ্চিম মেদিনীপুরের জেলার কেশপুর এলাকায় সেখ মানুয়ার আলিকে বিজেপির লোকজন পিটিয়ে খুন করে বলে অভিযোগ এলাকার তৃণমূল কংগ্রেসের।

শুক্রবার সবাই যখন পুজোর শেষ মুহুর্তের প্রস্তুতি ও আনন্দ উপভোগের জন্য তৈরি হচ্ছে, সেই সময়ে একটি রাস্তা নিয়ে বচসার জেরে মানুয়ারকে পিটিয়ে মেরে ফেলা হয়। তার জেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। কেশপুর থানার ওসি বিশ্বরঞ্জন চ্যাটার্জি জানিয়েছেন যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই এলাকায় উত্তেজনা থাকার জন্য পুলিশের টহল চলছে।
তৃণমূল কংগ্রেসের নেতা মহম্মদ রফিক বলেন, শান্ত কেশপুরকে অশান্ত করতে চাইছে বিজেপি । তারাই পিটিয়ে খুন করেছে মনুয়ারকে।
অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা আশিস চ্যাটার্জি দাবি করেছেন যে এর সাথে রাজনৈতিক কোনও ঘটনা নেই। পাড়ার বিবাদের জেরে এই ঘটনা ঘটে আর তৃণমূল তাতে জোর করে রাজনীতি ঢোকানোর চেষ্টা করছে।
শুক্রবারই কেশপুর এলাকায় পুজো উদ্বোধন করতে যান বিজেপি নেত্রী ভারতী ঘোষ। তার আগেই খুনের ঘটনাতে বিজেপির নাম জরিযে যাওয়ার কারণে অস্বস্তি বিজেপি শিবিরে।












Click it and Unblock the Notifications