শুভেন্দুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ স্পিকারের, আনা হল স্বাধিকার ভঙ্গের নোটিস
শুভেন্দুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ স্পিকারের, আনা হল স্বাধিকার ভঙ্গের নোটিস
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস রাজ্য বিধানসভায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চার বিধায়ক স্বাধীকার ভঙ্গের নোটিস দেয়। সেই নোটিস গ্রহণ করেছেন স্পিকার। এবং তিনি জানিয়েছেন এই ঘটনার তদন্ত করবে প্রিভিলেজ কমিটি। শুভেন্দু বিরুদ্ধে বিজেপির বিধায়কদের এই অভিযোগ চাপ বাড়িয়েছে গেরুয়া শিবিরে।

শুভেন্দুর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকরী সহ চার বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনল তৃণমূল কংগ্রেস। এই চার বিজেপি নেতার বিরুদ্ধে আনা স্বাধীকার ভঙ্গের নোটিস গ্রহণ করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ঘটনার তদন্ত বিধানসভার প্রিভিলেজ কমিটি করবে বলে জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়কের বিরুদ্ধে সব অভিযোগের তদন্ত করবে প্রিভিলেজ কমিটি এমনই জানিয়েছেন স্পিকার।

শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ বিজেপি বিধায়কদের
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যাঁরা গুরুতর অভিযোগ এনেছেন বিধানসভায় তাঁরা দুজনেই বিজেপি বিধায়ক। তাতেই চাপ বেড়েছে বিজেপির। বুধবার বিধানসভা অধিবেশনের মধ্যেই শুভেন্দু অধিকারী নাকি রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারী। ওয়াকআউটের সময় তাঁকে এই হুমকি দিয়েছিলেন তিনি। শুভেন্দু অধিকারী হুমকি দিয়ে বলেছিলেন কালই তাঁর বাড়িতে আয়কর হানা হবে। অন্যদিকে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ের অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী তাঁেক গুলি করে মারার হুমকি দিয়েছিলেন। তাঁদের এই স্বাধীকার ভঙ্গের নোটিয়ে পরে সই করেন বাগদার বিশ্বজিৎ দাস, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ।

কী বললেন স্পিকার
বিজেপির চার বিধায়কের বিরুদ্ধে আনা স্বাধীকার ভঙ্গের নোটিস গ্রহণ করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, প্রিভিলেজ কমিটি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ওঠা সবকটি অভিযোগ খতিয়ে দেখবে। অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তি পেতে পারেন বিরোধী দলনেতা। তার পরে শুভেন্দু অধিকারীর পদ নাও থাকতে পারে। কাজেই চরম শান্তি নেমে আসতে পারে তাঁর উপরে। এদিকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেই বিজেপির চার বিধায়কের নিরাপত্তা জোরদার করেছে রাজ্য সরকার।

শুভেন্দুর বিরুদ্ধে বিরোধিতা
দলের অন্দরেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুর চড়া হচ্ছে। একে একে অনেক বিজেপি নেতাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরব হয়েছেন। দলের অন্দরেই শুভেন্দুর বিরুদ্ধে সুর চড়াচ্ছে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই দলের অন্দরেই অনেকে শুভেন্দুর যোগদানের বিরোধিতা করেছিলেন। তৃণমূল কংগ্রেসে যোগ দিতে শুরু করেছিলেন শুভেন্দু ঘনিষ্ঠ একাধিক নেতা।












Click it and Unblock the Notifications