বিজেপি বিরোধী মহামঞ্চ হতে চলেছে শনিবারের ব্রিগেড, প্রস্তুতি কোন পর্যায়ে

এবারের ব্রিগেড হতে চলেছে ঐতিহাসিক। সর্বকালের সেরা রেকর্ড জমায়েত।

এবারের ব্রিগেড হতে চলেছে ঐতিহাসিক। সর্বকালের সেরা রেকর্ড জমায়েত। তৃণমূল কংগ্রেসের তরফে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন ধরেই কর্মী-সমর্থকদের ব্রিগেডের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। প্রায় সমস্ত জেলায় ব্রিগেডের আগের জনসভা জোরকদমে আয়োজন করেছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাবড় তৃণমূল নেতারা তাতে অংশ নিয়েছেন। নেত্রীর বার্তা শোনা ও বিজেপিকে হারানোর লক্ষ্য নিয়েই রাজ্যের সমস্ত প্রান্তের তৃণমূল কর্মীরা ব্রিগেডের সভা ভরাবেন বলে দল আশা করছে।

এখন থেকেই ভিড় শিয়ালদহে

এখন থেকেই ভিড় শিয়ালদহে

ব্রিগেড উপলক্ষ্যে গত কয়েকদিন ধরেই বিভিন্ন জেলা থেকে মানুষজন আসতে শুরু করেছেন। শিয়ালদহ স্টেশনে এসে নামছেন নদিয়া, কল্যাণী, কৃষ্ণনগর, রানাঘাট, বারাসত, বনগাঁ, বসিরহাট মুর্শিদাবাদ, দিনাজপুর, মালদহ, বীরভূম, বাঁকুড়া থেকে আসা কর্মী সমর্থকেরা। তাঁদের স্বাগত জানিয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

স্বাগত কর্মীদের

স্বাগত কর্মীদের

শিয়ালদহ স্টেশনের বাইরে কয়েকদিন ধরেই ক্যাম্প তৈরি করে রয়েছেন তৃণমূল কর্মীরা। তাঁরা বিভিন্ন জেলা থেকে আসা কর্মীদের স্বাগত জানাচ্ছেন। এখান থেকে তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে সল্টলেক সেক্টর ফাইভে। সেখানে ক্যাম্পে থাকছেন সকলে। তারপর শনিবার ভোরেই দল বেঁধে সকলে পৌঁছে যাবেন ব্রিগেডে মুখ্যমন্ত্রীর বার্তা শুনতে।

জ্যোতিপ্রিয়র আত্মবিশ্বাস

জ্যোতিপ্রিয়র আত্মবিশ্বাস

জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন, প্রচুর মানুষ ভিড় এড়াতে আগে চলে এসেছেন। বিজেপির সঙ্গে লড়াইয়ে কথা আমরা ভাবছিই না। আমাদের লড়াই আমাদের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এই ব্রিগেড হয়ে সর্বকালের সর্বসেরা সমায়েত।

বিজেপি বিরোধী মহামঞ্চ

বিজেপি বিরোধী মহামঞ্চ

শনিবারের ব্রিগেড হতে চলেছে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে বড় সমায়েত। বিভিন্ন রাজ্য থেকে শীর্ষ নেতৃত্ব এখানে আসছেন। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করাই নয়, বিরোধী জোটকে শক্তিশালী করাই সবচেয়ে বড় লক্ষ্য।

কারা থাকছেন

কারা থাকছেন

কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী, তাঁর বাবা এইচডি দেবগৌড়া, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইড়ু, সপা নেতা অখিলেশ যাদব, বসপার তরফে মায়াবতীর প্রতিনিধি, ডিএমকে নেতা এমকে স্তালিন, এনসিপি নেতা শরদ পাওয়ার, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এনসি নেতা ফারুক আবদুল্লা ও তাঁর পুত্র ওমর আবদুল্লা, আরজেডি নেতা তেজস্বী যাদব, গুজরাতের বিজেপি বিরোধী নেতা হার্দিক প্যাটেল ও জিগনেশ মেওয়ানিরা সভায় উপস্থিত থাকছেন।

আসছেন আদিবাসীরা

আসছেন আদিবাসীরা

আদিবাসীদের একটি দল বীরভূমের কাঁকসা থেকে রওনা দিয়েছেন। অন্তত হাজার খানেক আদিবাসী সেই দলে রয়েছেন। তিনটি জেলা পার করে তাঁরা কলকাতায় পৌঁছবেন। একেবারে আদিবাসী পোশাকে, হাতে ঢাক-ঢোল নিয়ে ব্রিগেড মাতাতে আসছেন আদিবাসীরা।

সেন্ট্রাল পার্কে ক্যাম্প

সেন্ট্রাল পার্কে ক্যাম্প

এর পাশাপাশি কলকাতার সেন্ট্রাল পার্কে ক্যাম্প হয়েছে। যাঁরা বাইরে থেকে আসছেন তাদের রাখার জন্য। দুদিন ধরে সেখানেই খানাপিনার আয়োজন রয়েছে। সবমিলিয়ে শনিবারের ব্রিগেড গ্র্যান্ড আকারে হতে চলেছে, সেই ব্যাপারে কোনও ফাঁক রাখছেন না তৃণমূল কর্তৃপক্ষ। আর এখান থেকেই বিজেপি হটাও-এর বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর লোকসভা ভোটে কী হবে সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+