শিলিগুড়ি-মডেল ভেঙে খান খান, মিথ ভেঙে ২০২২-এর পুরভোটে বিরাট উত্থান তৃণমূলের
সব হিসাব উল্টে দিয়ে শিলিগুড়ি পুরসভাতেও সবুজ ঝড় তুলে দল তৃণমূল কংগ্রেস। আগের সমস্ত ভোটের ফলাফলকে ম্নান করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
সব হিসাব উল্টে দিয়ে শিলিগুড়ি পুরসভাতেও সবুজ ঝড় তুলে দল তৃণমূল কংগ্রেস। আগের সমস্ত ভোটের ফলাফলকে ম্নান করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। শিলিগুড়ি পুরসভায় বিগত নির্বাচনগুলিতে বিরোধীরা এগিয়ে থাকলেও এবার পুরভোটের ফলে চাকা ঘুরিয়ে দিল তৃণমূল।

শিলিগুড়ি পুরসভার জয় এবার অনন্য তৃণমূলের কাছে
২০২১-এর বিধানসভা নির্বাচনের পর থেকেই বাংলায় একটা নতুন প্রবণতা তৈরি হয়েছে। তৃণমূল এক নম্বরে আর দূরবর্তী ২ নম্বরে বামেরা। বিজেপি হারিয়ে যেতে বসেছে ক্রমশ। তার প্রতিফলন পড়েছে এবার চার পুরনিগমের ভোটের ফলেও। চার পুরনিগমেই ক্লিন সুইপের পথে তৃণমূল। তার মধ্যে শিলিগুড়ি পুরসভার জয় এবার অনন্য তৃণমূলের কাছে।

বিজেপি আর বাম-কংগ্রেসের মধ্যে দ্বিতীয় হওয়ার লড়াই
শিলিগুড়ি পুরসভায় মোট ৪৭টি ওয়ার্ড। এবার এই পুরসভা নিজেদের দখলে আনতে চলেছে তৃণমূল। শিলিগুড়িতেও বিপুল ব্যবধানে জিততে চলেছে তৃণমূল। বিরোধীরা প্রায় ধুয়ে-মুছে সাফ হতে চলেছে। তৃণমূল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে গিয়েছে। বিজেপি আর বাম-কংগ্রেসের মধ্যে দ্বিতীয় হওয়ার লড়াই চলছে যথারীতি।

পুরসভায় তাৎপর্যপূর্ণভাবে উল্টে গেল ফলাফল
সোমবার চার পুরনিগমের নির্বাচনের পর ইভিএম খুলতেই দেখা গিয়েছে তৃণমূলের অগ্রগমন। একের পর এক ওয়ার্ডে তৃণমূলের জয় বা এগিয়ে থাকার খবর এসেছে। চারটি পুরসভাতেই একই ট্রেন্ড। তার মধ্যে আসানসোল ও শিলিগুড়ি পুরসভা বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ ২০২১-এর বিধানসভা ও ২০১৯-এর লোকসভা নির্বাচনের নিরিখে দুটি পুরসভাতেই এগিয়ে ছিল বিজেপি। কিন্তু সেই ট্রেন্ড উল্টে দিয়ে তৃণমূলের বিজয়রথ এগিয়ে চলল।

মিথ ভেঙে গেল, শিলিগুড়ি পুরভোটে উত্থান তৃণমূলের
শিলিগুড়ি পুরসভা বামফ্রন্ট ও কংগ্রেস জোটের দখলে ছিল বাংলায় পরিবর্তনের যুগেও। তৃণমূল শিলিগুড়ি পুরসভাতে কখনই দাঁত ফোটাতে পারেনি। বাম-কংগ্রেস জোট করে তৃণমূলকে আটকে দিয়েছে। তার ফলে শিলিগুড়ি-মডেল নামে খ্যাত হয়েছিল বাম-কংগ্রেসের জোট। কিন্তু সেই মিথ ভেঙে গেল। শিলিগুড়ি পুরভোটে উত্থান হল তৃণমূলের।

পরাজিত প্রাক্তন মেয়র বামফ্রন্টের অশোক ভট্টাচার্য
বিগত লোকসভা ও বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশভাবে এগিয়েছিল বিজেপি। কিন্তু এবার তৃণমূল শিলিগুড়ি পুরসভায় এগিয়ে গেল বিরোধীদের পিছনে ফেলে। বিরোধীদের দূরবীণ দিয়েও দেখা যাচ্ছে না। শিলিগুড়ি পুরসভা জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। এমনকী শিলিগুড়ি পুরসভায় পরাজিত হয়েছেন প্রাক্তন মেয়র বামফ্রন্টের অশোক ভট্টাচার্য।

শিলিগুড়ি পুরসভা ভোটের ফলাফল প্রবণতা
শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডের মধ্যে ৩৫টির ফলাফল সামনে এসেছে। সেই প্রবণতায় দেখা যাচ্ছে, তৃণমূল ৩১টি ওয়ার্ডে এগিয়ে। বিজেপি দুটি আসনে এগিয়ে এবং বাম ও কংগ্রেস একটি করে আসনে এগিয়ে। এই ফলাফল প্রবণতাতেই স্পষ্ট তৃণমূলের জয় এখন স্রেফ সময়ের অপেক্ষা। বামেদের দাবি, বেশিরভাগ ওয়ার্ডেই তাঁরা দু-নম্বরে রয়েছে।












Click it and Unblock the Notifications