অনুব্রতর ঢঙেই পুলিশের উর্দি খুলে নেওয়ার হুঁশিয়ারি, কাঠগড়ায় তৃণমূলের ব্লক সভাপতি
অনুব্রত মণ্ডলের ঢঙেই পুলিশকে হুঁশিয়ারি দিলেন তৃণমূলের ব্লক সভাপতি দীপক ঘোষ। বীরভূমের খয়রাশোলের এই নেতা পুলিশের উর্দি খুলে নেওয়ার বার্তা দিলেন।
অনুব্রত মণ্ডলের ঢঙেই পুলিশকে হুঁশিয়ারি দিলেন তৃণমূলের ব্লক সভাপতি দীপক ঘোষ। বীরভূমের খয়রাশোলের এই নেতা পুলিশের উর্দি খুলে নেওয়ার বার্তা দিলেন। প্রকাশ্য সভায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত দীপক ঘোষ বলেন, একজনও তৃণমূলকর্মীর গায়ে আঘাত নেমে এলে, তিনি পুলিশের চাকরি পর্যন্ত খেয়ে নেবেন।

এর আগে পুলিশের মাথায় বোম মারার নিদান দিয়েছিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। তারপর কিছুদিন আগেই তাঁকে দেখা গিয়েছে পুলিশকে নির্দেশ দিতে। পুলিশকে সময় বেঁধে দিয়ে অভিযুক্তদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন তিনি। অন্যথায় ঘর-বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের হুমকিও দেন অনুব্রত মণ্ডল।
এবার অনুব্রত মণ্ডলের ঢঙেই হুঙ্কার ছাড়লেন 'শিষ্য' দীপক ঘোষ। নিজেকে অনুব্রত মণ্ডলের অনুগামী বলেও পরিচয় দেন তিনি। বলেন, 'আমাকে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বিশেষ দায়িত্ব দিয়েছেন। আর আমি বসে থাকার লোক নই। এখানে তৃণমূলের উপর আক্রমণ নেমে আসছে। এরপর একজনও যদি আক্রান্ত হন, আমি ছেড়ে কথা বলব না।' সরাসরি বীরভূমের কাঁকরতলা থানার ওসিকে হুমকি দিয়ে বসেন তিনি।
পুলিশকে সাবধান করে দিয়ে তিনি বলেন, পুলিশের উর্দি খুলে নিতে তাঁর সময় লাগবে না। তৃণমূলের উপর আক্রমণ হলে পুলিশের চাকরি খেয়ে নেব। দীপক ঘোষের এই হুঙ্কারের পর বিজেপির বৈঠকে পরিকল্পিত হামলা হয়েছে বলে অভিযোগ। বিজেপি সভাপতি রামকৃষ্ণ রায়ের অভিযোগ, দীপক ঘোষের মতো নেতারা প্ররোচিত করছেন। ফলে হিংসা ছড়াচ্ছে এলাকায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications