একদিকে ভাঙছে তৃণমূল, ভাঙছে বিজেপিও, লোকসভার আগে দলবদলের জমজমাট খেলা

নির্বাচনের আগে আসানসোল লোকসভা কেন্দ্রে দলবদলের তোড়জোড় শুরু হয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক, অন্যদিকে বিজেপিকে ভাঙতেও সক্ষম হল তৃণমূল।

নির্বাচনের আগে আসানসোল লোকসভা কেন্দ্রে দলবদলের তোড়জোড় শুরু হয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক, অন্যদিকে বিজেপিকে ভাঙতেও সক্ষম হল তৃণমূল। আবার একইদিনে কোচবিহারের পুণ্ডিবাড়িতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন শতাধিক কর্মী। লোকসভা ভোটের আগে ঘর ভাঙার খেলা শুরু হয়েছে জেলায় জেলায়।

বিজেপি-সিপিএম ছেড়ে তৃণমূলে

বিজেপি-সিপিএম ছেড়ে তৃণমূলে

আসানসোল লোকসভা কেন্দ্রের পাণ্ডবেশ্বর এলাকায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শতাধিক কর্মী। উল্লেখ্য, একদিন আগেই এই এলাকায় প্রচারে এসেছিলেন তৃণমূল প্রার্থী মুনমুন সেন। সেই অনুষ্ঠানে সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন শতাধিক নেতা-কর্মী। তাঁদের হাতে পতাকা তুলে দেন প্রার্থী স্বয়ং।

তৃণমূলের মহিলা কংগ্রেসে ভাঙন

তৃণমূলের মহিলা কংগ্রেসে ভাঙন

এরপর বুধবার বিজেপি পাল্টা আঘাত করে তৃণমূলকে ভেঙে। তৃণমূলের প্রায শতাধিক কর্মীকে যোগদান করানো হয় পাণ্ডবেশ্বরে। তৃণমূলের মহিলা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন বেশ কয়েকজন। আসানসোল বিজেপির মহিলা মোর্চা সম্পাদিকা সোনালি গিরি তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

তৃণমূল ছেড়ে বিজেপিতে

তৃণমূল ছেড়ে বিজেপিতে

তৃণমূল ছেড়ে বিজেপিতে সোনালি বলেন, বেশ কিছুদিন ধরে পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস কর্মীরা তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। লোকসভার প্রাক্কালে তাঁরা যোগ দিলেন। শুধু তাঁরাই নন, আরও মহিলা কর্মী আসবেন বিজেপিতে। তৃণমূলে কেউ থাকবে না। ধীরে ধীরে শূন্য হয়ে যাবে তৃণমূলের নিচুতলা।

কোচবিহার তৃণমূলে ভাঙন

কোচবিহার তৃণমূলে ভাঙন

এদিনই কোচবিহারের পুণ্ডিবাড়িতেও তৃণমূল কংগ্রেসে ভাঙিয়ে বিজেপি শক্তিবৃদ্ধি করে। শতাধিক তৃণমূল কর্মী যোগদান করেন বিজেপিতে। কোচবিহারের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের কাছে বড় প্রতিকূলতা। তারপর এই কোচবিহারেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার হিড়িক পড়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+