তৃণমূল-বিজেপি গোপন বোঝাপড়া রয়েছে, দাবি সিপিএমের
হাওড়া, ১৬ ফেব্রুয়ারি: তৃণমূল কংগ্রেস ও বিজেপি বাইরে পরস্পরের বিরোধিতা করলেও আড়ালে বোঝাপড়া করে নিয়েছে। তাই ওদের বিরোধ 'লোকদেখানো' ও 'গট-আপ' বলে মন্তব্য করলেন সিপিএম রাজ্য সম্পাদক বিমান বসু। গতকাল হাওড়ার শ্যামপুর ও হলদিয়ার সুতাহাটায় দু'টি জনসভায় এ কথা বলেন তিনি।
বিমানবাবু বলেন, "তৃণমূল ও বিজেপি এমন ভাব দেখায় যেন কেউ কারও মুখ দেখে না। এটা আসলে ভাঁওতা। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এ রাজ্যের সরকার বাস্তবায়িত করছে। বিজেপিকে এ রাজ্যে হাত ধরে তৃণমূলই ডেকে এনেছে বলে মন্তব্য করেন তিনি।"

বিমানবাবু আরও বলেছেন, "কেন্দ্রে বিজেপির সরকার চলছে। বিজেপির বাবা জনসঙ্ঘ। জনসঙ্ঘের বাবা হিন্দু মহাসভা। দেশের স্বাধীনতা সংগ্রামে এই সংগঠনগুলির একজনও প্রাণ দেয়নি। তারাই আজ একটার পর একটা অর্ডিন্যান্স পাশ করে জনস্বার্থ-বিরোধী নীতি গ্রহণ করে চলেছে। অ-হিন্দুদের হিন্দু ধর্ম গ্রহণ করতে বাধ্য করে বিভাজনের রাজনীতি কায়েম করতে চাইছে।"
পাশাপাশি, তৃণমূল নেতাদের 'অসামাজিক জীব' বলেও বর্ণনা করেছেন বিমানবাবু।












Click it and Unblock the Notifications