বীরভূম অনুব্রত গড়ে বোমাবাজি! নতুন করে অগ্নিগর্ভ রূপ নিচ্ছে সদাইপুর

ফের একবার কাটমানি ইস্যুকে সামনে রেখে অগ্নিগর্ভ রূপ নিতে শুরু করেছে বীরভূম। গত বেশ কয়েকদিনে বহুবার খবরে উঠে এসেছে রাঢ় বাংলার এই জেলা।

ফের একবার কাটমানি ইস্যুকে সামনে রেখে অগ্নিগর্ভ রূপ নিতে শুরু করেছে বীরভূম। গত বেশ কয়েকদিনে বহুবার খবরে উঠে এসেছে রাঢ় বাংলার এই জেলা। কিছুদিন আগেই জেলার দুই প্রান্তে বিস্ফোরণের ঘটনা ও তারপর জেলা জুড়ে পুলিশি তল্লাশিতে ১২০ টি বোমা ও বিস্ফোরক উদ্ধারের খবর প্রকাশ্যে আসে। সেই ঘটনায় গ্রেফতারির সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। বিস্ফোরক ও বোমা উদ্ধার ঘিরে জেলা পুলিশ মোট ৩৯৯ জনকে গ্রেফতার করে। প্রসঙ্গত দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের এই গড় বীরভূমের এদিন ঘুম ভেঙেছে বোমাবাজির আতঙ্কে।

কী নিয়ে সংঘর্ষ?

কী নিয়ে সংঘর্ষ?

কাটমানি ইস্যুকে সামনে রেখে ফের উত্তপ্ত হয়ে ওঠে বীরভূম। এদিন বীরভূমের সদাইপুরে সাহাপুর গ্রামে সকাল থেকেই বিজেপি তৃণমূল সংঘর্ষ শুরু হয় কাটমানি ইস্যুকে কেন্দ্র করে। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

ঠিক কী ঘটেছিল?

ঠিক কী ঘটেছিল?

এলাকার এক তৃণমূল নেতার বাড়িতে গিয়ে কাটমানি ফেরত চাওয়াকে কেন্দ্র করে গোটা ঘটনার সূত্রপাত। স্থানীয় ঘাসফুল শিবিরের নেতা এনামুল শেখের বাড়ি বিজেপি কর্মীরা ঘেরাও করলে পাল্টা তৃণমীলের তরফে হামলা শানানো হয় বলে অভিযোগ। এরপরই শুরু হয় বিবাদ, সংঘর্ষ।

 পুলিশকে লক্ষ্য করে বোমা

পুলিশকে লক্ষ্য করে বোমা


পরিস্থিতি সামাল দিতে আসলে পুলিশকে লক্ষ্য করেও এদিন বোমা ছোড়া হয় বলে অভিযোগ। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকা ঘিরে ফেলেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+