পড়ল বোমা, চলল গুলি! তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র ঝাড়গ্রাম

তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত ঝাড়গ্রাম। তৃণমূলের অভিযোগ তাদের শান্তি মিছিলে প্রথমে হামলা চালায় বিজেপি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত ঝাড়গ্রাম। তৃণমূলের অভিযোগ তাদের শান্তি মিছিলে প্রথমে হামলা চালায় বিজেপি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের অভিযোগ সশস্ত্র তৃণমূল কর্মীরা ঝাড়গ্রাম শহরে তাদের দলীয় দফতরে হামলা চালিয়েছে। তৃণমূলও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।

 পড়ল বোমা, চলল গুলি! তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র ঝাড়গ্রাম

সূত্রের খবর অনুযায়ী, বুধবার রাতে ঝাড়গ্রাম শহরে বিজেপি দলীয় দফতরে বৈঠক চলছিল। বহু বিজেপি কর্মীর সঙ্গে সেই সময় সেখানে হাজির ছিলেন বিজেপি সাধারণ সম্পাদক(সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায়। বিজেপির অভিযোগ, এই সময় তৃণমূলের বাইক বাহিনী সেই পার্টি অফিস ঘিরে ফেলে। আরও অভিযোগ, জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি আর্য ঘোষের নেতৃত্বে বাইক বাহিনী পার্টি অফিস ঘিরে বোমাবাজি করে ও গুলি চালায়। পার্টি অফিসের সামনে থাকা দলের নেতা-কর্মীদের বাইকগুলিও ভাঙচুর করা হয়।

 পড়ল বোমা, চলল গুলি! তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র ঝাড়গ্রাম

বিজেপি অভিযোগ, পার্টি অফিস আক্রান্ত হওয়ার সময় থেকে বারবার পুলিশকে জানানো হলেও, কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। পরে রাত বারোটা নাগাদ পুলিশ গিয়ে সেখানে আটকে থাকা বিজেপির নেতা-কর্মীদের উদ্ধার করে।

বিজেপি সূত্রে খবর, রাতেই ঝাড়গ্রামের পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।

 পড়ল বোমা, চলল গুলি! তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র ঝাড়গ্রাম

অভিযুক্ত তৃণমূল নেতা আর্য ঘোষ জানিয়েছেন, তাদের তরফে বিজেপির ওপর কোনও হামলা হয়নি। বরং তৃণমূলের বাইক মিছিলে হামলা চালিয়েছে বিজেপি। তৃণমূলের পাল্টা অভিযোগ বিজেপির পার্টি অফিস থেকে তির ও বোমা ছোড়া হয়। তাদের এক কর্মী সূরজ সিং বিজেপির ছোড়া তিরে আহত হয়েছে বলে দাবি করেছে তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+