বাংলায় ষষ্ঠদফার ভোটের আগে তৃণমূল-বিজেপি সংঘর্ষ তুঙ্গে! সন্দেশখালিতে আহত ৬

সন্দেশখালি খুলনা গ্রামে তৃণমূল ও বিজেপির মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ ও বোমাবাজি মহিলাসহ জখম ৬ জনের অবস্থা গুরুতর।

সন্দেশখালি খুলনা গ্রামে তৃণমূল ও বিজেপির মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ ও বোমাবাজি মহিলাসহ জখম ৬ জনের অবস্থা গুরুতর। শনিবার সকাল দশটা নাগাদ সন্দেশখালি ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের কাছে প্রথম একটি তৃণমূলের মিছিল করে পাশাপাশি বিজেপি ও একটি মিছিল বের করে। এই মিছিলকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায়। প্রথমে গালিগালাজ থেকে পরে উত্তেজনা ছড়ায়।

বাংলায় ষষ্ঠদফার ভোটের আগে তৃণমূল-বিজেপি সংঘর্ষ তুঙ্গে! সন্দেশখালিতে আহত ৬

প্রথমে প্রতিবাদ তার পরে সংঘর্ষ। সূত্রের খবর ,এলাকায় বোমাবাজি ও হয় বেশ কয়েকটা ঘর ভাঙচুর করা হয়। উভয় পক্ষের সংঘর্ষে মহিলা সহ যখম ৬ জন তাদেরকে খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।‌ ঘটনাস্থলে সন্দেশখালি থানার পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রসঙ্গত , এদিন বসিরহাটে হাড়োয়া ও হাসনাবাদে নুসরাত জাহান এর সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল জনসভা রয়েছে । তার আগে এই ধরনের সংঘর্ষ যথেষ্ট চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে।‌

বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর দাবি, তৃণমূল পরিকল্পিতভাবে তাদের মিছিলে উপর হামলা চালিয়েছে ও বোমাবাজি করেছেন বেশিরভাগ কর্মী জখম হয়েছে তাদের সমর্থক।‌ পাশাপাশি ,তৃণমূল নেতৃত্ব দাবি করেছে প্রথমে বিজেপি তৃণমূলের মিছিলের ওপরে হামলা চালায় তাদের কর্মীরা জখমে হাসপাতালে ভর্তি তদন্ত শুরু করেছে সন্দেশখালি থানার পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+