পঞ্চায়েত বোর্ড গঠন করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তুফানগঞ্জ

পঞ্চায়েত বোর্ড গঠন করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তুফানগঞ্জ ২ নং ব্লকের বিডিও অফিস এলাকা। এই ঘটনায় অভিযোগ উঠে যে তৃণমূল পঞ্চায়েত সদস্যদের নিয়ে জোর করে বিজেপিতে যোগদান করানোর হয়। এরপর তারা পুনরায় তৃণমূলে ফিরে আসেন। শনিবার এই ঘটনাকে ঘিরে উতপ্ত হয়ে উঠে তুফানগঞ্জ ২ নং ব্লকের বিডিও অফিসের সামনে।

পঞ্চায়েত বোর্ড গঠন করাকে কেন্দ্র করে উত্তপ্ত তুফানগঞ্জ

দুই দলের মধ্যে ঝামেলা শুরু হয়। পুলিশ খবর পেয়ে আসার পর ঘটনা স্থলে ১৪৪ ধারা জারি করে। তারপর আবার পুনরায় ভোট গঠন প্রক্রিয়া শুরু হয়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ, ১৪৪ ধারা থাকার পরও বিজেপি কর্মীদেরকে ইট ছুড়ে ছুড়ে মারে। এর ফলে বিজেপি সমর্থকরা আহত হয়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ, তৃণমূল কর্মী সমর্থকরাই ইট ছুড়ে মেরেছে।

অপরদিকে তৃণমূলের কর্মীরা জানায় যে কর্তব্যরত পুলিশের সামনেই লাঠিসোটা নিয়ে আক্রমণ করে বিজেপির কর্মীরা আমাদের উপর। এই ঘটনায় কয়েকজন তৃণমূল কর্মী আহত হন। বর্তমানে তাদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। এই ঘটনা সামাল দিতে বাধ্য হয়েই পুলিশকে লাঠিচার্জ করতে হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+