তুফানগঞ্জে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত দুইপক্ষের বেশ কয়েকজন

কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূল-বিজেপি সংঘর্ষ দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূল-বিজেপি সংঘর্ষ দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জের অন্দরানফুলবারি গ্রাম পঞ্চায়েতে বটতলা বাজার এলাকায় । ঘটনায় আহত ৩ তৃণমূল কর্মী এবং একজন বিজেপি কর্মী তুফানগঞ্জ মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

তুফানগঞ্জে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

আহত তৃণমূল কর্মীদের অভিযোগ, এদিন বটতলা বাজার এলাকায় গেলে তাদের মারধর করা হয় বলে বিজেপির দিকে অভিযোগ উঠে । গোটা অভিযোগ অস্বীকার করে অন্দরানফুলবারি ২ গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান ধরণী কান্ত বর্মন। তিনি অভিযোগ করে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা এদিন তাঁর বাড়িতে গিয়ে জোর করে তাকে পদত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান এর কথা বলা হয় । বিষয়টি তিনি অস্বীকার করায় তাকে হুমকি দেওয়া হয় । এরপরই বিজেপি কর্মীরা বাজারে গেলে তাদের মারধর করে।

এই ঘটনায় তিনজন বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছে তাদের তুফানগঞ্জ মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয় । গোটা ঘটনায় অন্দরান ফুলবারি এলাকায় বর্তমানে উত্তেজনার পরিবেশ আছে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+