তৃণমূল-বিজেপি সংঘর্ষ পাণ্ডুয়ায়, পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে দ্বারবাসিনীর আটপালায় দু'দলে দফায় দফায় মারামারি হয়। যথেচ্ছভাবে বাড়িঘর ভাঙচুর হয়। বাড়ির মহিলাদের শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে বিরাট পুলিশবাহিনী হাজির হয়। ছ'জন বিজেপি সমর্থককে গ্রেফতার করা হয়। পুলিশের পক্ষপাতদুষ্ট আচরণের প্রতিবাদে সন্ধেবেলা পাণ্ডুয়া থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি।
বিজেপির হুগলী জেলার সভানেত্রী কৃষ্ণা ভট্টাচার্য বলেন, "গণ্ডগোল বাধিয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা কাউকে মারিনি। পুলিশকে বললাম, ওরা উল্টে আমাদের কর্মীদের গ্রেফতার করে নিয়ে গেল।" শাসক দলের পাণ্ডুয়া ব্লক সভাপতি আনিসুর ইসলাম বলেন, "দোষটা বিজেপির। ওদের ছেলেরা দ্বারবাসিনী গার্লস হাইস্কুলের মেয়েদের উত্ত্যক্ত করত। আমরা প্রতিবাদ করায় ওরা হামলা চালায়। পুলিশ আইন মেনেই কারজ করেছে। এলাকায় অশান্তি বরদাস্ত করা হবে না।"












Click it and Unblock the Notifications