শহরে এক মহিলাকে নিয়ে 'ব্যতিব্যস্ত' বিজেপি, পাল্টা অশ্লীল ভাষা প্রয়োগের অভিযোগ
নির্দিষ্ট এক মহিলাই পাটুলি এলাকায় তাদের সিএএ-র সমর্তনে পোস্টার, ব্যানার ছিড়ে দিচ্ছেন। আর যা করা হচ্ছে, তার সবই হচ্ছে রাতে। এমনটাই অভিযোগ পাটুলি এলাকার বিজেপি নেতা-কর্মীদের।
নির্দিষ্ট এক মহিলাই পাটুলি এলাকায় তাদের সিএএ-র সমর্তনে পোস্টার, ব্যানার ছিড়ে দিচ্ছেন। আর যা করা হচ্ছে, তার সবই হচ্ছে রাতে। এমনটাই অভিযোগ পাটুলি এলাকার বিজেপি নেতা-কর্মীদের। এনিয়েই উত্তেজনা এলাকায়।

বিজেপির অভিযোগ পাটুলির ঝিলপাড়-সহ এলাকায় বিজেপি কর্মীরা সিএএ, এনআরসি নিয়ে পোস্টার ব্যানার লাগালেও তা ছিড়ে দিচ্ছেন এক মহিলা। বিজেপির তরফে দাবি করা হয়েছে ওই মহিলাকে বলতে গেলে তীব্র বাদানুবাদ হয়। দলের কর্মীদের মারধরও করা হয় বল অভিযোগ।
অপর দিকে ওই মহিলার অভিযোগ, তাঁকে অশ্লীল ভাষায় গালাগালি দেওয়া হয়েছে। দুপক্ষই পাটুলি থানায় অভিযোগ দায়ের করেছে।












Click it and Unblock the Notifications