তৃণমূল বিজেপির সংঘর্ষ! উত্তপ্ত সোদপুরের ঘোলা

তৃণমূল বিজেপির সংঘর্ষ ঘিরে উত্তপ্ত হয়ে উঠলো সোদপুর বোর্ডঘর এলাকা। ঘটনায় দুই দলের বেশ কয়েকজনকে আটক করেছে ঘোলা থানার পুলিশ।

তৃণমূল বিজেপির সংঘর্ষ ঘিরে উত্তপ্ত হয়ে উঠলো সোদপুর বোর্ডঘর এলাকা। ঘটনায় দুই দলের বেশ কয়েকজনকে আটক করেছে ঘোলা থানার পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে র্যাফ কমব্যাট ফোর্স। ঘটনাস্থলে আহত বেশ কয়েকজন পুলিশ কর্মী।

 তৃণমূল বিজেপির সংঘর্ষ! উত্তপ্ত সোদপুরের ঘোলা

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই দুষ্কৃতী ও সন্ত্রাস মূলক কাজে আখড়া হয়ে উঠছে সোদপুর ঘোলা সংলগ্ন এলাকা। তারই প্রতিবাদে এদিন সরব হওয়ার কথা ছিল বিজেপি কর্মীদের। উপস্থিত হওয়ার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও। গত কয়েকদিন আগে তৃণমূল-বিজেপি সংঘর্ষ আহত বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার কথা ছিল বিজেপির সভাপতির। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আসাকে কেন্দ্র করে উত্তেজনা ঘটনাস্থলে তৃণমূলের কর্মী-সমর্থকরা কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
সূত্রের খবর, বিজেপির সভাপতির আসার খবর এই জোট বাঁধে স্থানীয় তৃণমূল কর্মীরা বিজেপি সভাপতি কে কালো পতাকা দেখানো হবে এবং গো ব্যাক স্লোগান দেওয়ার প্রস্তুতি চলছিল। ঠিক তখনই বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের হামলার অভিযোগ ওঠে। বিজেপি পার্টি অফিস কেন্দ্র করে তৃণমূল কর্মীরা দফায় দফায় ইট বৃষ্টি শুরু করে বলে অভিযোগ। বেশ কয়েকটি মোটরবাইক গাড়িও ভাঙচুর করা হয়। এরপরেই তৃণমূল ও বিজেপি দফায় দফায় সংঘর্ষ বাধে। যা ঠেকাতে হিমশিম খেতে হয় পুলিশকে। পরিস্থিতি সামাল দিতে পরে ঘটনাস্থলে নামানো হয় র্যাফ কমব্যাট ফোর্স। উত্তেজিত জনতাকে ভঙ্গ করে পুলিশ। পরে ঘটনাস্থল থমথমে পরিবেশ তৈরি হয়েছে।
তবে পাল্টা তৃণমূলের দাবি, বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে ঘটনাস্থল অশান্ত করছে। সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+