দিনহাটায় লকেট আবির্ভাব, রণক্ষেত্র দিনহাটা, সংঘর্ষে বিজেপি-তৃণমূল

হামলা-পাল্টা হামলায় রণক্ষেত্র হয়ে উঠল কোচবিহারের দিনহাটা। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় ও জয়প্রকাশ মজুমজারের গাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

তৃণমূল-বিজেপির মধ্যে হামলা-পাল্টা হামলায় রণক্ষেত্র হয়ে উঠল কোচবিহারের দিনহাটা। প্রথমে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় ও জয়প্রকাশ মজুমজারের গাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তাঁদের গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়। ভাঙচুর করা হয় গাড়িতে। লকেট চট্টোপাধ্যায়ের দাবি, বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে। এই ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। পাল্টা তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয় বলে অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে।

সাত পুরসভায় ভোটের আগে এই ঘটনায় ফের রাজনৈতিক চাপানউতোর তৈরি হল। সম্মুখ সমরে অবতীর্ণ ফের তৃণমূল কংগ্রেস ও বিজেপি। এদিন উত্তরবঙ্গে ভোট প্রচারে যাওয়া বিজেপির দুই প্রদেশ নেতা-নেত্রীর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিজেপি কর্মীরা পাল্টা আক্রমণ করেন তৃণমূলের পার্টি অফিসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়। নামানো হয় র‍্যাফ।

রণক্ষেত্র দিনহাটা, লকেটের গাড়িতে ভাঙচুর, পাল্টা হামলা তৃণমূল পার্টি অফিসে

বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, তাঁদেরকে দীর্ঘক্ষণ আটকে রেখে হামলা চালানো হয়েছে। তাঁক চোখের সামনে মারধর করা হয়েছে বিজেপি কর্মীদের। আসলে তৃণমূল রাজ্যে গুণ্ডারাজ চালাতে চাইছে। জোর করে সন্ত্রাস চালিয়ে বিজেপিকে দমন করার খেলায় মেতেছে।

তৃণমূল কংগ্রেস নেতা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, তৃণমূল নয়, হিংসা ছড়াচ্ছে বিজেপি। আর তার জ্বাজল্য প্রমাণ তাঁদের পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়। তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি-র এই পরিকল্পিত হামলার প্রতিরোধ করেছে মাত্র। লকেট চট্টোপাধ্যায় বলেন, প্রথমে তৃণমূল কংগ্রেস কর্মীরা তাঁদের উপর হামলা চালায়। তার রোষই গিয়ে পড়ে পার্টি অফিসে। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির শোচনীয় হালই প্রকাশ পেয়েছে এই ঘটনায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+