Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বরানগরে পার্ণো মিত্রের ব়্যালিতে হামলার অভিযোগ, শেষ প্রচারে তুমুল অশান্তি, বরানগর থানা ঘেরাও বিজেপির

বরানগরে পার্ণো মিত্রের ব়্যালিতে হামলার অভিযোগ, শেষ প্রচারে তুমুল অশান্তি, বরানগর থানা ঘেরাও বিজেপির

শেষ বেলার প্রচারে ধু্ন্ধুমার কাণ্ড বরানগরে। বিজেপি প্রার্থী পার্ণো মিত্রের প্রচারে হামলা চালানোর অভিযোগ বিেজপির বিরুদ্ধে। পার্ণো মিত্রকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। প্রতিবাদে থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন বিজেিপ কর্মীরা। পার্ণো অভিযোগ করেছেন গত চার পাঁচ দিন ধরেই এলাকায় বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে। আজ বিনা প্ররোচনাতেই শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা।

পার্ণোর রোড শো বরানগরে

পার্ণোর রোড শো বরানগরে

বরানগরে শেষ বেলার প্রচার করছিলেন বিজেপি প্রার্থী প্রার্থী পার্ণো মিত্র। আলম বাজার থেেক রোড শো শুরু করেন তিনি।আজই শেষ হয়ে যাচ্ছে এই কেন্দ্রের ভোট প্রতার। আগামী ১৭ তারিখ ভোট বরানগরে। এই কেন্দ্রে বিজেপি তারকা প্রার্থী পার্ণো মিত্রের প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তাপস রায়। কাজেই পার্ণোকে প্রচারে ভালো মতো ঘাম ঝরাতে হচ্ছে।

 পার্ণোর রোড শোয়ে হামলা

পার্ণোর রোড শোয়ে হামলা

বরানগরে শেষ বেলার প্রচার চলাকালীন পার্ণো মিত্রের মিছিলে হামলা চালানো হয় বলে অভিযোগ। পার্ণোর উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। মহিলাদের দিয়ে তৃণমূল কংগ্রেস হামলা চালিয়েছে বলে অভিযোগ। মহিলাদের জামা-কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। এমনই অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। পার্ণোর দাবি ত়ৃণমূলেক লোেকরাই বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে। চারপাঁচ দিন ধরে এলাকার বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী।

বরানগরে থানার সামনে বিক্ষোভ

বরানগরে থানার সামনে বিক্ষোভ

ঘটনার প্রতিবাদে বরানগরে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিজেপি প্রার্থী পার্ণো মিত্রও। তিনিই সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এই নিয়ে তুমুল অশান্তি ৈতরি হয়েছে বরানগরে।

 পাল্টা দাবি তৃণমূলের

পাল্টা দাবি তৃণমূলের

এদিকে এই ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস রায়। তাঁর পাল্টা দাবি পার্ণো মিত্রই এলাকায় এসে উস্কানি দিচ্ছে।তার কারণেই তাঁর দলের এক গোষ্ঠী ক্ষেপে উঠেছে। তাঁদের রাগেরই বহিঃপ্রকাশ ঘটেছে আজ। তৃণমূল কংগ্রেসেৎ এই ঘটনার সঙ্গে কোনও সম্পর্ক নেই বলে পাল্টা দাবি করেছেন তাপস রায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+