হাসপাতালে রোগীদের ফল বিতরণ, রক্তদান শিবির করে তৃণমূলের জন্মদিন পালন উত্তর দিনাজপুরে

হাসপাতালের রোগী ও দুঃস্থদের মধ্যে ফল মিস্টি বিতরণ ও রক্তদান শিবির করে দলের জন্ম দিবস পালন করল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কমিটি।

হাসপাতালের রোগী ও দুঃস্থদের মধ্যে ফল মিস্টি বিতরণ ও রক্তদান শিবির করে দলের জন্ম দিবস পালন করল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। দিনভর সমাজসেবামূলক অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, দলের জেলা চেয়ারম্যান অমল আচার্য, জেলা যুব তৃনমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল, উত্তর দিনাজপুর জেলাপরিষদের কর্মাধ্যক্ষ পূর্নেন্দু দে, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস সহ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

হাসপাতালে রোগীদের ফল বিতরণ, রক্তদান শিবির করে তৃণমূলের জন্মদিন পালন উত্তর দিনাজপুরে

রায়গঞ্জ শহরে দলের জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজ দলের জন্মদিবস পালন অনুষ্ঠানের শুভ সূচনা করেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। সেখান থেকে চলে আসেন রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন রোগীদের হাতে ফল বিতরণ করার পর হেমতাবাদে দলের ব্লক কমিটি আয়োজিত রক্তদান শিবিরে যোগদান করেন জেলা নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ রায়গঞ্জ কর্ণজোড়ায় মূক ও বধির আবাসিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে ফল ও মিস্টি তুলে দেওয়া হয়।

তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, সামাজিক নানান কর্মকান্ড আজ সারাদিন ধরে চলবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় উত্তর দিনাজপুর জেলায় উন্নয়নের নিরিখে তৃণমূল কংগ্রেস আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে জেলার ৯ টি বিধানসভা আসনই দখল করতে চাই আমরা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+