Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উত্তরপ্রদেশে উন্নয়নের বোঝাতে মা ফ্লাইওভারের ছবি! ঠগী যোগী বলে তীব্র কটাক্ষ তৃণমূলের

সামনেই নির্বাচন উত্তরপ্রদেশে। কার্যত লোকসভা ভোটের আগে কার্যত বিজেপির কাছে প্রেস্টিজিয়াস ফাইট। করোনা সহ একাধিক ইস্যুতে কার্যত কিছুটা হলেও কোনঠাসা উত্তরপ্রদেশে যোগী সরকার। আর সেই ভোটের দিকে তাকিয়ে যোগী সরকারের উন্নয়নের ছবি

সামনেই নির্বাচন উত্তরপ্রদেশে। কার্যত লোকসভা ভোটের আগে কার্যত বিজেপির কাছে প্রেস্টিজিয়াস ফাইট। করোনা সহ একাধিক ইস্যুতে কার্যত কিছুটা হলেও কোনঠাসা উত্তরপ্রদেশে যোগী সরকার। আর সেই ভোটের দিকে তাকিয়ে যোগী সরকারের উন্নয়নের ছবি দেশের মানুষের কাছে তুলে ধরতে গিয়ে বিপত্তি।

উত্তরপ্রদেশের জায়গাতে তুলে ধরা হল কলকাতার ছবি। তাও আবার কিনা বাইপাসের মা ফ্লাইওভারের ছবি তুলে ধরা হল কাগজের বিজ্ঞাপনে। আর সেই ছবি বের হতেই চরম বিতর্ক।

ঠগী যোগী বলে তীব্র কটাক্ষ তৃণমূলের

যদিও এটি কাগজ সংস্থার ভুল বলে ইতিমধ্যে দায় চাপানো হয়েছে। যদিও তা মানতে নারাজ শাসকদল তৃণমূল।

যোগী সরকারের এই বিজ্ঞাপন সামনে আসার পরেই একের পর এক টুইট তৃণমূলের তরফে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ট্যুইট, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নের ছবি চুরি করে নিজেদের কৃতিত্ব বলে দাবি করছে যোগী আদিত্যনাথের সরকার। বিজেপির শক্ত ঘাঁটিতে ডবল ইঞ্জিন মডেল চূড়ান্ত ব্যর্থ।

সেই ব্যর্থতা এখন প্রকাশ্যে। আগামী লোকসভার নিরিখে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। ইতিমধ্যে উত্তরপ্রদেশে তৃণমূলের তরফে অফিসও খোলা হয়েছে। একাধিক ইস্যুতে সে রাজ্যে যোগী সরকারের উপর চাপ বাড়ানোর চেষ্টা চলছে। সেখানে দাঁড়িয়ে এহেন ছবি ঘিরর সে রাজ্যে বিক্ষোভ দেখতে পারে তৃণমূল।

রবিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনায় যোগী সরকারের তীব্র সমালোচনা করা হয় তৃণমূলের তরফে। যোগী নয়, ঠোগী সরকার বলেও কটাক্ষ শাসকদলের। তৃণমূলের দাবি, যোগী সরকারের আমলে উত্তরপ্রদেশের এমন উন্নয়ন হয়েছে যে এক্সেই ছবিও দেখানোর মতো ক্ষমতা তাদের নেই। আর এদিকে বিধানসভা নির্বাচনের আগে যোগী আদিত্যনাথ বাংলায় এসে উন্নয়নের কথা বলে গিয়েছে। আর এমন অবস্থা যে সে রাজ্যের উনয়ন ওঝাতে গিয়ে বাংলার ছবি ব্যবহার করা হচ্ছে, বলে কটাক্ষ শাসকদলের।

অন্যদিকে এই ঘটনার পরেই যোগী আদিত্যনাথের আসল নাম উল্লেখ করে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় টুইটারে একের পর এক তোপ দেগেছেন। তাঁর টুইটারে তিনি লিখেছেন, অজয় বিস্ত নিজের মুখ বাঁচাতে বাংলার উন্নয়ন-মডেলের ছবিকেই প্রচারে ব্যবহার করছেন। টুইট করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

তিনি তাঁর টুইটারে লিখেছেন, ঠগী যোগীর উত্তরপ্রদেশের বিজ্ঞাপনে কলকাতার মা উড়ালপুল, JW ম্যারিয়ট হোটেল, আমাদের আইকন হলুদ ট্যাক্সির ছবি। হয় নিজেকে বদলান, না হলে বিজ্ঞাপন এজেন্সি বদল করুন। এরপর নিশ্চয়ই নয়ডায় আমার বিরুদ্ধে এফআইআর হবে! যদিও প্রবল চাপের মুখে পুরো বিষয়টি সংবাদ সংস্থার ঘাড়ে চাপানো হয়েছে।

টুইটারে ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে বলা হয়েছে, '''সংবাদপত্রের মার্কেটিং বিভাগের পক্ষ থেকে একটি ভুল ছবি জুড়ে দেওয়া হয়েছে ইউপি সরকারের বিজ্ঞাপনের সঙ্গে৷ এর জন্য আমরা খুবই দুঃখিত। ছবিটি সংবাদপত্রের সমস্ত বৈদ্যুতিন প্লাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হল।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+