মমতার রাজ্যে অনুমতি না থাকায় মঞ্চ খুলতে বাধ্য হল তৃণমূল! রাজনৈতিক চক্রান্তে অভিযুক্ত মোদীর দল

এবার বিজেপির বিরুদ্ধে তৃণমূলের সভায় বাধাদানের অভিযোগ উঠল। ৮ ফেব্রুয়ারি আলিপুরদুয়ারের ফালাকাটায় রেল ময়দানে তৃণমূলে সভা করার কথা ছিল।

এবার বিজেপির বিরুদ্ধে তৃণমূলের সভায় বাধাদানের অভিযোগ উঠল। ৮ ফেব্রুয়ারি আলিপুরদুয়ারের ফালাকাটায় রেল ময়দানে তৃণমূলে সভা করার কথা ছিল। সূত্রের খবর অনুযায়ী, মঞ্চ বাধায় সময় আরপিএফ জানিয়ে দেয় সভার অনুমতি দেওয়া হচ্ছে না। ফলে বাঁশ খুলে নিতে বাধ্য হয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পরিবর্তে ফালাকাটার ডাকবাংলো ময়দানে সভা করছে তৃণমূল।

মমতার রাজ্যে অনুমতি না থাকায় মঞ্চ খুলতে বাধ্য হল তৃণমূল! রাজনৈতিক চক্রান্তে অভিযুক্ত মোদীর দল

সভায় বাধা দেওয়াই হোক কিংবা হেলিকপ্টার নামা, বিজেপি বারবার অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। এবার পাল্টা অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ২ ফেব্রুয়ারি আলিপুরদুয়ারের ফালাকাটায় রেল ময়দানে সভা করেছিলেন রাজনাথ সিং। তৃণমূলের তরফে আগেই জানানো হয়েছিল যেসব জায়গায় বিজেপি সভা করবে পাল্টা সভা করবে তারাও। সেই মতো ৮ ফেব্রুয়ারি সেখানেই সভা করার কথা জানানয় তৃণমূল। সেই মতো সভার জন্য অনুমতিও চাওয়া হয় রেল কর্তৃপক্ষের কাছে।

তৃণমূলের অভিযোগ, মঞ্চ তৈরির কাজ শুরু করার পর, অনুমতি না থাকার অভিযোগে তা খুলে ফেলতে বাধ্য করে আরপিএফ। সূত্রের খবর অনুযায়ী, এই বিতর্কে নিজের দায় এড়িয়েছেন, আলিপুরদুয়ারের ডিআরএম চন্দ্রভীর রমণ। তিনি বলেছেন, সভাস্থল হিসেবে কোনও মাঠ ব্যবহারের অনুমতি দেওয়ার এক্তিয়ার নেই তাঁর। পুরো বিষয়টি নিয়ন্ত্রিত হয় উত্তর-পূর্ব সীমান্ত রেলের সদর দফতর মালিগাঁও থেকে।

তৃণমূলের আলিপুরদুয়ার জেলা নেতৃত্বের তরফে বিজেপির দিকেই অভিযোগের আঙুল তোলা হয়েছে। রেলকে প্রভাবিত করে চক্রান্তের অভিযোগ করেছে রাজ্যের শাসকদল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+