মানস মুখোপাধ্যায় সহ নেতারা মারের চোটে হাসপাতালে, বুধবার কামারহাটিতে ১০ ঘণ্টার বনধ ডাকল সিপিএম

কামারহাটি, ৭ এপ্রিল : বেলঘরিয়ায় দলীয় বিধায়ক সহ সিপিএমের বেশ কয়েকজন নেতাকে মারধরের প্রতিবাদে আগামিকাল বুধবার ১০ ঘণ্টা কামারহাটি বনধের ডাক দিল উত্তর ২৪ পরগনা জেলা সিপিএম। সকাল ৬টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বনধ ডাকা হয়েছে। শুধু তাই নয়, আগামীকাল বিকেলে রাজ্য জুড়ে মিছিল ডাকা হয়েছে সিপিএমের পক্ষ থেকে।

গতকালের হামলার ঘটনায় এদিন চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে দু'জন সিপিএম সমর্থক হওয়ায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হয়েছে সিপিএম। ধৃত দুই সিপিএম সমর্থকের মধ্যে একজন স্থানীয় কাউন্সিলর ও একজন দলীয় কর্মী বলে জানা গিয়েছে।

মানস মুখোপাধ্যায় সহ নেতারা মারের চোটে হাসপাতালে, বুধবার কামারহাটিতে ১০ ঘণ্টার বনধ ডাকল সিপিএম


তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে এই অভিযোগে এদিন বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় সিপিএম। সেখানে যোগ দেন বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, বিমান বসু সহ একাধিক প্রথম সারির সিপিএম নেতারা।

অভিযোগ, গতকাল এলাকার প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়, সিপিএম নেতা সুভাষ মুখোপাধ্যায়, লোকাল কমিটির সম্পাদক সহ কয়েকজন সিপিএম নেতাকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

স্থানীয় সিপিএম নেতৃত্ব জানিয়েছে, গতকাল রাতে পূর্ব বেলঘরিয়ার লোকাল কমিটির সম্পাদক নন্দলাল বসুর বাড়ির দেওয়ালে পোস্টার সাঁটাচ্ছিলেন তৃণমূলের কর্মীরা। প্রতিবাদ করায় নন্দলাল বসু ও তাঁর পরিবারের লোকজনদের মারধর করা হয়। দলীয় নেতার উপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায় সহ সিপিএম নেতারা।

এরপর ওই নেতাদেরও মারধর করা হয় বলে অভিযোগ জেলা সিপিএম নেতৃত্বের। যদিও তৃণমূল নেতৃত্বও বিষয়টিকে সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্ব বলে পাল্টা অভিযোগ জানিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+