Lok Sabha Election: মানছেন না সীমা, নিজস্ব ব্যবস্থা চালাচ্ছেন! রাজ্যপালের বিরুদ্ধে কমিশনে তৃণমূল

Lok Sabha Election 2024: ক্ষমতার সীমা মানছেন না। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (C. V. Ananda Bose) বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল। এমনকি নিজস্ব নির্বাচনী ব্যবস্থা চালাচ্ছে। এক্ষেত্রে সংবিধানে দেওয়া ক্ষমতাকে পরোয়ানাকেও রাজ্যপাল বোস ছাপিয়ে যাচ্ছে বলে অভিযোগ শাসকদলের (Trinamool Congress)। এমনও আরও একগুচ্ছ অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনকে (Election Commission of India) চিঠি দেওয়া হয়েছে।

সেই চিঠি প্রায় ১২ পাতার। যেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

Lok Sabha Election

ভোটের দিন কোনও ভাবেই হিংসা বরদাস্ত করা হবে না। এমনকি সকাল ৬টা থেকে ভোটের দিন রাস্তায় থাকবেন বলেও জানিয়েছেন রাজ্যপাল বোস। পাশাপাশি 'লোগ সভা পোর্টাল' নামে একটি পোর্টালও খোলা হয়েছে। যার মাধ্যমে সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারবেন বলেও জানানো হয়েছে রাজভবনের তরফে। এই বিষয়টিও কমিশনকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে। নির্বাচন কমিশন থাকা সত্ত্বেও কীভাবে এমন ব্যবস্থা? সেই প্রশ্ন তোলা হয়েছে।

পাশাপাশি রাজ্যপালের চালু করা পোর্টাল যাতে দ্রুত বন্ধ করা হয় সেই ব্যবস্থাও নেওয়ার কথা নির্বাচন কমিশনকে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন নির্বাচন কমিশনকে এই চিঠি দিয়েছেন। যেখানে সংবিধানের বেশ কিছু ধারার উল্লেখ করা হয়েছে।

আর তা উল্লেখ করে রাজ্যপালের কি কাজ তা কমিশনকে কার্যত স্মরণ করিয়ে দিয়েছেন। তৃণমূল নেতা লিখছেন, সংবিধান অনুজায়ী কমিশনকে সাহায্য করবেন রাজ্যপাল। যখন কমিশন তাঁকে দায়িত্ব পালনের কথা বলবেন। রাজ্যপালের নির্বাচনে কোনও ভূমিকা নেই বলেই চিঠি দাবি ডেরেক ও'ব্রায়েনের। ফলে ক্ষমতার বাইরে গিয়ে রাজ্যপাল বোস কাজ করছেন বলে দাবি।

পাশাপাশি কমিশনে লেখা চিঠি সর্বভারতীয় মুখপাত্রের আরও দাবি, আগামী । ১৯ এপ্রিল ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। একমাসও ভোটের বাকি নেই। এই অবস্থায় দিনহাটায় রাজ্যপাল বোসের পৌছানো নিয়েও কমিশনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এখন দেখার কমিশন এই বিষয়ে কী ব্যবস্থা নেয়।

বলে রাখা প্রয়োজন, ভোটের দিন জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন। আর এরপরেই একটি পোর্টাল চালু করা হয়েছে রাজ ভবনের তরফে। যার নাম 'লোগ সভা পোর্টাল'। যেখানে ভোটের সময় মানুষ সরাসরি রাজভবনের সঙ্গে যুক্ত থাকতে পারবনে। অভিযোগ এবং পরামর্শ সবই জানাতে পারবেন। আর এই বিষয়টিকে নিয়েই আপত্তি তৃণমূলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+