উপনির্বাচনে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা! দিলীপ ঘোষের কেন্দ্রে ঘাসফুলের স্থানীয় প্রার্থী
রাজ্যে আসন্ন ৩ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। বৃহস্পতিবার এই ঘোষণা করেন দলীয় মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
রাজ্যে আসন্ন ৩ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। বৃহস্পতিবার এই ঘোষণা করেন দলীয় মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। প্রার্থী তালিকা ঘোষণার পর তিন কেন্দ্রেই প্রার্থী জয়ী করতে সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। নাম ঘোষণার সময় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তাপস রায় এবং সুজিত বসু।

খড়গপুর সদর
খড়গপুর সদরে তৃণমূল প্রার্থী হচ্ছেন প্রদীপ সরকার। তিনি খড়গপুর পুরসভার চেয়ারম্যানও বটে। ২০১৬-র নির্বাচনে এই কেন্দ্রে নিকটবর্তী কংগ্রেস প্রার্থী জ্ঞান সিং সোহনপালকে হারিয়ে জিতেছিলেন দিলীপ ঘোষ। ২০১৯-এর লোকসভা নির্বাচনে তিনি মেদিনীপুর আসন থেকে নির্বাচিত হন। ফলে ওই আসনটি খালি হয়।

কালিয়াগঞ্জ
কালিয়াগঞ্জে তৃণমূল প্রার্থী করা হয়েছে তপন দেব সিংহকে। কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ আসনটি শূন্য হয়েছে।

করিমপুর
করিমপুর আসন থেকে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করা হয়েছে বিমলেন্দু সিংহ রায়কে। তৃণমূলের মহুয়া মৈত্র এই আসনের বিধায়ক ছিলেন। কৃষ্ণনগর আসন থেকে তিনি লোকসভায় নির্বাচিত হওয়ায় করিমপুর আসনটি ফাঁকা হয়েছে। একসময়ে এই আসনে সিপিএম-এর দাপট ছিল।












Click it and Unblock the Notifications