উপনির্বাচনে ছয় কেন্দ্রেই প্রার্থী ঘোষণা করল তৃণমূল, কাদের উপর ভরসা রাখল দল?
আরও একবার বাংলায় নির্বাচনী হাওয়া। এবার উপনির্বাচন পশ্চিমবঙ্গে। রবিবারের দুপুরে প্রার্থী তালিকা প্রকাশ করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। গত সপ্তাহেই সেই নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন৷ লোকসভা নির্বাচনের ফল বেরোয়। বেশ কয়েকটি আসনে দেখা যায় বিধায়করা লোকসভা নির্বাচনে জিতেছেন। ফলে সেই সব জায়গায় উপনির্বাচন হবে। এই কথা নিশ্চিত হয়ে যায়।

সিতাই, মাদারিহাট, তালডাংরা, মেদিনীপুর, হাড়োয়া নৈহাটি এই ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। এই সঠিক কেন্দ্রে নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। কোনও বড় মুখ নয়। এলাকার স্থানীয় মুখের উপরেই ভরসা করেছে তৃণমূল নেতৃত্ব। এই কথা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
সিতাইতে প্রার্থী হয়েছেন সঙ্গীতা রায়। মাদারিহাটে প্রার্থী জয়প্রকাশ তোন্নো। বাঁকুড়ার তালডাংরায় প্রার্থী করা হয়েছে ফাল্গুনী সিংহবাবুকে। মেদিনীপুরে প্রার্থী হয়েছেন সুজয় হাজরা। হাড়োয়াতে তৃণমূল প্রার্থী করেছে শেখ রবিউল ইসলামকে। নৈহাটিতে তৃণমূল প্রার্থী সনথ দে।
ভারতীয় জনতা পার্টি একই ভাবে গতকাল তাদের ছয় জন প্রার্থীর নাম প্রকাশ করেছে। বিজেপির প্রার্থী তালিকাতেও কোনও বড় চমক নেই। সাধারণ রাজনৈতিক মুখকেই প্রার্থী করা হয়েছে। বিজেপি প্রার্থী ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই তৃণমূল প্রার্থী ঘোষণা করল। বামেদের তরফ থেকে এখনও কোনও প্রার্থী ঘোষণা করা হয়নি। কবে তারা প্রার্থী ঘোষণা করবে, সেই চর্চা চলছে।
আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আগামী ২৩ নভেম্বর ভোটের ফল প্রকাশ। একমাত্র মাদারিহাট বাদে পাঁচটি আসনেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে গত বার। এবার ফলাফল কী হবে? তাই নিয়ে চর্চা থাকবেই। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো ফল করেছে। সেই ফলাফল শাসক দলকে অনেকটাই অক্সিজেন দেবে। এমনই মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications