রাজ্যে 'খাওবাদী'দের উপদ্রব! তৃণমূল আর মাওবাদী এক, বিস্ফোরক রাজু বন্দ্যোপাধ্যায়

শাসকদলের সঙ্গে মাওবাদীদের যোগসাজসের অভিযোগ তুলে আক্রমণ বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের। রাজ্য বিজেপির তরফে রাঢ়বঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা বুধবার গিয়েছিলেন পুরুলিয়ায়।

শাসকদলের সঙ্গে মাওবাদীদের যোগসাজসের অভিযোগ তুলে আক্রমণ বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের। রাজ্য বিজেপির তরফে রাঢ়বঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা বুধবার গিয়েছিলেন পুরুলিয়ায়। সেখানেই তিনি শাসকদলকে আক্রমণ করেন। বলেন তৃণমূল আর মাওবাদীরা এক।

তৃণমূল আর মাওবাদী এক

তৃণমূল আর মাওবাদী এক

বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তৃণমূল আর মাওবাদী এক। এক সময়ের মাওবাদী মদতপুষ্ট জনসাধারণের কমিটির নেতাকে দলে স্থান দিয়ে তা প্রমাণ করে দিয়েছেন তৃণমূল। মন্তব্য করেছেন রাজু।

বিধানসভা ভিত্তিক বৈঠক

বিধানসভা ভিত্তিক বৈঠক

বুধবার বান্দোয়ান বিধানসভা নিয়ে বৈঠক করেন রাজু বন্দ্যোপাধ্যায়। মানবাজার দুনম্বর ব্লকের বোরোর কালীতলা মোড়ে এই বৈঠক করেন। সেখানে তিনি বলেন, তৃণমূল আর মাওবাদীরা যে এক তা এখন প্রকাশ্যে। আগেকার মাওবাদীরা তৃণমূলে যোগ দিচ্ছেন।

রাজুর উপস্থিতিতে দলবদল

রাজুর উপস্থিতিতে দলবদল

রাজু বন্দ্যোপাধ্যায় দাবি করেন, জঙ্গলমহলে এখন আর তৃণমূল নেই। বরাবাজার ব্লকের বানজোড়ায় তাঁর উপস্থিতিতে দলবদল হয়। তৃণমূল থেকে ২৮ জন এবং সিপিএম থেকে ৮ জন-সহ প্রায় ৩০০ জন বিজেপিতে যোগ দেন।

সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না আদিবাসীরা

সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না আদিবাসীরা

রাজু বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, জঙ্গলমহলের আদিবাসীরা সরকারি প্রকল্পের সাহায্য থেকে বঞ্চিত। তৃণমূলের খাওবাদীরা সব খেয়ে নিচ্ছে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, রাজ্য থেকে খাওবাদীদের তাড়ানো এখন শুধু সময়ের অপেক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+