তৃণমূল-বিজেপি সংঘর্ষে সন্দেশখালিতে বাড়ছে মৃত্যু! দখলদারি রাজনীতিতে তপ্ত রাজ্য

দখলদারি রাজনীতিতে ফুটছে রাজ্য। উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল বিজেপি সংঘর্ষে মৃত্যু হয়েছে চার জনের। মৃতদের মধ্যে একজন তৃণমূলকর্মী ও তিনজন বিজেপিকর্মী রয়েছেন।

দখলদারি রাজনীতিতে ফুটছে রাজ্য। উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল বিজেপি সংঘর্ষে মৃত্যু হয়েছে চার জনের। মৃতদের মধ্যে একজন তৃণমূলকর্মী ও তিনজন বিজেপিকর্মী রয়েছেন। আহত হয়েছেন একাধিক ব্যক্তি। মৃত তৃণমূলকর্মীর নাম কায়ুম মোল্লা। বয়স ২৪ বছর। এছাড়া আরও যে তিনজনের মৃত্যু হয়েছে, তারা বিজেপি কর্মী হিসেবে পরিচিত।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে সন্দেশখালিতে বাড়ছে মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্দেশখালির ন্যাজাট থানার অন্তর্গত হাটগাছি গ্রামে তৃণমূলের প্রতিবাদ মিছিল বের হয়। সেখানে ৪৯ নং বুথে বিজেপির ফ্ল্যাগ খুলে তৃণমূলের ফ্ল্যাগ লাগানো হচ্ছিল। তা থেকেই গন্ডগোলের সূত্রপাত। বচসার থেকে হাতাহাতি পর্যায়ে পৌঁছে যায় পরিস্থিতি।

এই অগ্নিগর্ভ অবস্থার মধ্যে বেশ কয়েক রাউন্ড গুলি চলে। গুলি চালায় দুপক্ষই। গুলিতে জখম হন দু'পক্ষের কয়েকজন। ঘটনাস্থলে মৃত্যু হয় এক জনের। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থলে র্যা ফ ও কমব্যাট ফোর্স মোতায়েন রয়েছে।

তবে বিজেপির তরফ থেকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দাবি করা হচ্ছে। বিজেপির আরও দাবি এই রেশ মিটতে না মিটতেই, তারা বিজেপির তিন কর্মীকে পাল্টা গুলি করে খুন করেছে। সুকান্ত মণ্ডল ও প্রদীপ মণ্ডল ও আরও এক বিজেপি কর্মীকে খুন করা হয়েছে বলে দাবি বিজেপির। ২০০১ সালেও এই সন্দেশখালিতে আরএসপির সঙ্গে সংঘর্ষে বিজেপির একই পরিবারের পাঁচজনের হত্যা করার অভিযোগ ছিল। সেই ঘটনার স্মৃতি এদিন ফিরে এল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+