বিজেপিকে তৃণমূলের ওয়াকওভারের অভিযোগ! কটি আসনে, জানালেন বিমান বসু
ফের একবার রাজ্যে তৃণমূল-বিজেপির সমঝোতার অভিযোগ করে সরব হলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
ফের একবার রাজ্যে তৃণমূল-বিজেপির সমঝোতার অভিযোগ করে সরব হলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি গিয়েছিলেন আসানসোলে। দলের প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের প্রচারে অংশ নিতে। সেখানে বিমান বসু বলেন, রাজ্যে তৃণমূল বিজেপির সমঝোতা হয়েছে। একইসঙ্গে তিনি আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেনকেও
আক্রমণ করেন।

'৮ আসনে তৃণমূলের ওয়াকওভার'
রাজ্যে আটটি আসনে লড়াইয়ে তৃণমূল বিজেপিকে ওয়াকওভার দিতে যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, আসানসোলে দলীয় সভায় এমনটাই অভিযোগ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। যদিও কোন কোন আটটি আসন তা তিনি বলেননি। লোকসভা নির্বাচনের আগে দিল্লি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সমঝোতার বিষয়টি করে এসেছেন বলে অভিযোগ বিমান বসুর।

আসন সমঝোতা না হওয়া নিয়ে কংগ্রেসকে আক্রমণ
এর আগে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা ভেস্তে যাওয়ার পর কংগ্রেসকে আক্রমণ করেছিলেন বিমান বসু। তাঁর অভিযোগ ছিল এক্ষেত্রে টাকা বড় ভূমিকা পালন করেছে। আসন সমঝোতা না হওয়া নিয়ে সরাসরি আঙুল তুলেছিলেন কংগ্রেসের দিকে। যদিও বিষয়টি নিয়ে পাল্টা জবাব দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

মুনমুন সেনকে আক্রমণ
গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের প্রচারে গিয়ে নাম না করে তৃণমূল প্রার্থী মুনমুন সেনকে আক্রমণ করেন বিমান বসু। সূত্রের খবর অনুযায়ী তিনি বলেন, হঠাৎ বাঁকুড়া থেকে বায়ু পরিবর্তন করিবার লক্ষ্যে আসানসোলে আসিলেন কেন।












Click it and Unblock the Notifications