মুখ্যমন্ত্রীকে জয় শ্রী রাম শ্লোগান বিতর্কে যুযুধান তৃণমূল-বিজেপি! মুখ খুললেন রেলমন্ত্রী
ভিক্টোরিয়ার পুনরাবৃত্তি এবার হাওড়া স্টেশনে! বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে জয় শ্রী রাম শ্লোগান। আর তাতে চরম ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, ঘটনায় রেলের মঞ্চেও ওঠেননি তিনি। যদিও পরিস
ভিক্টোরিয়ার পুনরাবৃত্তি এবার হাওড়া স্টেশনে! বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে জয় শ্রী রাম শ্লোগান। আর তাতে চরম ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, ঘটনায় রেলের মঞ্চেও ওঠেননি তিনি। যদিও পরিস্থিতি সামলাতে সঙ্গে সঙ্গে ছুটে আসেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

মুখ্যমন্ত্রীকে বারবার অনুরোধ করেন মঞ্চে যাওয়ার জন্যে। কিন্তু স্পষ্ট ভাবে জানিয়ে দেন রেলের মঞ্চের পাশে দাঁড়িয়েই উদ্বোধন বন্দেভারতের উদ্বোধন করবেন।
আর এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিজেপি-তৃণমূল একে অপরকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন। কেউ বলছেন রামের নামে নোংরামি চলছে তো কেউ বলছেন এতে এত রাগের কি আছে? ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর দাবি, নন্দীগ্রামের যন্ত্রণা রয়েছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীকে নিম্নমানের, নিম্নরুচির এক রাজনীতিক বলেও আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা।
তাঁর মতে, দুর্ভাগ্যবশত তাঁকে সবাই মিলে মুখ্যমন্ত্রী বানানো হয়েছিল। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করার হুমকি এদিন ফের একবার শোনা যায় শুভেন্দুর মুখে। তিনি বলেন, ওনাকে আমি প্রাক্তন করেই ছাড়ব। এমন অনুষ্ঠান আগামীদিনে আরও হবে। তবে তাঁকে বাড়িতে বসেই দেখতে হবে বলে দাবি বিজেপি নেতার। তবে মমতার মঞ্চে না ওঠা ড্রামা বলেই মন্তব্য করেছেন তিনি।
পালটা বিজেপিকে অসভ্যের দল বলে তোপ দেগেছে তৃণমূল। একযোগে বিজেপিকে আক্রমণ শানিয়েছেণ কুণাল এবং ফিরহাদ। ঘটনার তীব্র নিন্দা করে মেয়র বলেন, রামের নাম নিয়ে ছ্যাবলামি করা হচ্ছে। এমনকি এই সব করে রামকেই অপমান করা হচ্ছে বলে দাবি তাঁর।
ফিরহাদের মতে, রামের নাম নিতে কোনও সমস্যা নেই। মুখ্যমন্ত্রী নিজে একজন হিন্দু। তবে কিছুটা হুঁশিয়ারি দিয়েই তাঁর দাবি, তৃণমূল চাইলে গলা টিপে দিতে পারে। কিন্তু আমরা সৌজন্য দেখাচ্ছি। বিজেপিকে অসভ্যের দল বলেও আক্রমণ তৃণমূল নেতার।
একই সঙ্গে ঘটনার তীব্র নিন্দা করেছেন কুণাল ঘোষ। তাঁর মতে, বিজেপি রামকে নিয়ে অসভ্যতা করছে। একই সঙ্গে শুভেন্দু অধিকারীকেও আক্রমণ শানিয়েছেন তৃণমূল মুখপাত্র।
তবে এই বিতর্কে মুখ খুলেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সম্মান জানিয়ে এই আমন্ত্রণ করা হয়। তিনি এসেছেন। তাঁকে অসংখ্য ধন্যবাদ। তবে এমন কোনও বিষয় ছিল না যে তিনি রেগে যাবেন। মত রেলমন্ত্রীর। তবে বিজেপির কারজকর্তারা অতি উৎসাহের কারণে এই ধ্বনি দিয়েছেন। তবে মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে এসে গরিমা বাড়িয়েছেন বলে দাবি অশ্বিনী বৈষ্ণবের।












Click it and Unblock the Notifications