বিজেপি একজনকে দলে টেনেছিল, খড়্গপুরে পাল্টা পাঁচশোর বেশি গেরুয়া নেতা-কর্মী যোগ দিল তৃণমূলে

বুধবার রাতে তৃণমূল কংগ্রেসের সঙ্গ ত্যাগ করে বিজেপি দলে ফিরে আসেন বেলারানি অধিকারী। তিনি খড়্গপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বিধানসভা উপ নির্বাচনের মুখে তাঁর বিজেপিতে ফিরে যাওয়া তৃণমূল কংগ্রেসের কাছে একটি বড় ধাক্কা বলে দাবি করে বিজেপি।

একের বদলে পাঁচশো

একের বদলে পাঁচশো

এদিকে বেলারানি অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরদিনই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন খড়্গপুর শহরের বিজেপি নেতা। বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির খড়্গপুর মন্ডলের সহ সভাপতি বোথরা মুরলী, শ্রীনিবাস রাও, দশ জন বুথ সভাপতি সহ পাঁচশোর বেশী বিজেপি কর্মী।

ক্ষোভে দলবদল

ক্ষোভে দলবদল

বিজেপির প্রার্থী প্রেম চাঁদ ঝাকে মেনে নিতে না পেরে তারা এদিন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দেন বলে দাবি করেছেন। এর ফলে বিজেপিকে পাল্টা জবাব দেওয়া গেল বলেও মনে করছে জেলা তৃণমূল নেতৃত্ব।

নাকের ডগায় দলবদল

নাকের ডগায় দলবদল

এদিকে ভোট উপলক্ষ্যে খড়্গপুর শহরে উপস্থিত আছেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তিনি এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক। তাঁর দাবি, এই ঘটনা নির্বাচনে কোনও প্রভাব ফেলবে না। জিতবেন তাঁদের প্রার্থীই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+