অবাঙালি ভোটে পাখির চোখ যুযুধান তৃণমূল ও বিজেপির, মমতার কেন্দ্রে লড়াই জমজমাট

মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুরে বাঙালি ভোটারের পাশাপাশি অবাঙালি ভোটার বহু। বাংলাভাষীর পাশাপাশি ভবানীপুরে রয়ে পঞ্জাবী, গুজরাটি, মাড়োয়ারি ভোটার। আবার রয়েছে মুসলিম ভোটারও।

মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুরে বাঙালি ভোটারের পাশাপাশি অবাঙালি ভোটার বহু। বাংলাভাষীর পাশাপাশি ভবানীপুরে রয়ে পঞ্জাবী, গুজরাটি, মাড়োয়ারি ভোটার। আবার রয়েছে মুসলিম ভোটারও। এই অবস্থায় ভবানীপুরকে কেন্দ্র করে যুযুধান দুই প্রতিপক্ষ নিজেদের মতো করে ছক সাজাচ্ছে। লক্ষ্য অবাঙালি ভোটারের মন জয়।

ভবানীপুরে অবাঙালি ভোটে পাখির চোখ যুযুধান তৃণমূল ও বিজেপির

সূত্রের খবর, মমতা বন্যো্দপাধ্যায় আলাদা বৈঠক করবেন অবাঙালি ভোটারের সঙ্গে। অবাঙালি ভোটারের মধ্যে সবথেকে বেশি রয়েছে গুজরাতি ভোটার। ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত ৭০ ও ৭২ নম্বর ওয়ার্ডে বাস গুজরাতিদের। ৭০ নম্বর ওয়ার্ডে ৪০ থেকে ৪৫ শতাংশই গুজরাতি। আর ৭২ নম্বর ওয়ার্ডে ৩৫ থেকে ৪০ শতাংশ গুজরাতি।

মাড়োয়ারিদের বাস বেশি ৬৩, ৭১ ও ৭৪ নম্বর ওয়ার্ডে। ৭৭ নম্বর ওয়ার্ডে বাংলার ও ঊর্দুভাষী মুসলিমদের বাস। ৮২ নম্ব ওয়ার্ডে মুসলিম ভোটার ৪৫ থেকে ৫৫ শতাংশ। ভবানীপুর ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ থাকেন এবং তাঁরা রাজ্যের স্বার্থেই ভোট দেন। বছরের পর বছর বলা যায় যুগ যুগ ধরে এই ধারা চলে আসছে।

ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্যোই পাধ্যায় যেমন অবাঙালি ভোটারদের সঙ্গে বৈঠক করতে চাইছে ভোটব্যাঙ্ক ধরে রাখতে, তেমনই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও বলেছেন ভবানীপুরে গুজরাতির পাশাপাশি পঞ্জাবি, মাড়োয়ারি, শিখ ও মুসলিমরাও বসবাস করেন। তাঁদের সবার জন্য ভোটদানের পরিবেশ তৈরি করতে হবে।

রাজনৈতিক মহলে মনে করছে, ভবানীপুরে বিদেপির বড় ভরসা অবাঙালি ভোটাররা। ওই অবাঙালি ভোটারদের কারণেই বিজেপি ২০১৯-এ ভবানীপুরে চমকপ্রদ ফল করেছিল। ছটি ওয়ার্ডে এগিয়েছিল। ২০২১-এর বিধানসবা নির্বাচনেও বিজডেপি এগিয়েছিল দুটি ওয়ার্ডে। তবে তাতে লাভ কিছু হয়নি। তৃণমূলেরই আধিপত্য ছিল ভবানীপুরে।

ভবানীপুরে এবারও অবাঙালি ভোটারদের টার্গেট করছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিতে অবাঙালি ভোটাই বিজেপির তুরুপের তাস। অবাঙালি হিন্দু ভোট টেনে মমতা বন্যোেঞপাধ্যায়কে বিপাকে ফেলে দিতে কৌশল সাজাচ্ছে বিজেপি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে ৭০ ও ৭৪ নম্বের ওয়ার্ডে এগিয়েছিল বিডেপি। বাকি ছটি ওয়ার্ডে তৃণমূল এগিয়েছিল।

বিজেপির প্রাথমিক লক্ষ্য, গুজরাতি, পঞ্জাবি, মাড়োয়ারি, বিহারী সম্প্রদায়ের ভোটকে নিজেদের বাক্সে আনতে। আর মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বিজেপির সেই অভিষন্ধি ব্যর্থ করতে। তৃণমূল এবার রেকর্ড ভোট জিততে চাইছে। তাই অবাঙালি ভোট তাদের দিকে টেনে আনা তৃণমূলেরও লক্ষ্য। আর তৃণমূলের বড় ভরসা সংখ্যালঘু ভোট। বিজেপিও নতুন কৌশল নিয়ে আট ওয়ার্ডে আট বিধায়ককে দায়িত্ব দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+