বাবুলের বিরুদ্ধে হাতিয়ার গান, দিলীপের বিরুদ্ধে ‘খেলা হবে’! মাত দিচ্ছে খোঁচার রাজনীতি
বাবুলের বিরুদ্ধে হাতিয়ার গান, দিলীপের বিরুদ্ধে ‘খেলা হবে’! মাত দিচ্ছে খোঁচার রাজনীতি
মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর মোদী বিরোধী বক্তব্য সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে প্রচার করা হয়েছিল। শুভেন্দু অধিকারী যেতেও সেই পথ অবলম্বন করেঠছিল তৃণমূল। এবার বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিতে বাবুলের গাওয়া গান বাজিয়ে কটাক্ষ করল বিজেপি। এই খেলা চলতেই থাকছে। কিন্তু তার ফলে কি আদর্শহীন দলবদল বন্ধ হচ্ছে, তা চলতেই থাকছে দিনের পর দিন।

বাবুলের বিরুদ্ধে প্রচারে বাবুলের গান
বাবুল সুপ্রিয় সম্প্রতি বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায় প্রচারে গিয়েছিলেন তৃণমূলের হয়ে। সেখানে বাবুলের সভামঞ্চের সামনেই প্রচার গাড়ি নিয়ে গিয়ে বিজেপি সোনাল বাবুলের গাওয়া সেই গান। 'এই তৃণমূল আর না...'। যে গান থিম সং হয়েছিল ভোটের। বাবুল সুপ্রিয় বানিয়েছিলেন সেই গান। আজ তাঁর গানকেই বাবুলের বিরুদ্ধে প্রচারে ব্যবহার করছে বিজেপি। কিন্তু তাতে কি বিজেপি ফায়দা লুটতে পারবে? নাকি তাঁদের দৈন্যতাই প্রকাশ পাবে প্রচারে।

ভেবে দেখুন- কেন আমি বিজেপি ছাড়লাম
বাবুল বিজেপির এই প্রচারে জবাব দিয়েছেন কড়া ভাষাতেই। বাবুল বলেন, আপনারা সবাই ভেবে দেখুন- কেন আমি বিজেপি ছাড়লাম। দলের বড় নেতাদের কতটা অহংকার থকালে, দলের কর্মীদের সঙ্গে কতটা দুর্ব্যবহার করলে তাঁর মতো কেউ দল ছাড়ার কথা ভাবতে পারে। বিজেপির অন্দরে কী খেলা চলে, যার জন্য একজন নেতা বা কর্মী দল ছেড়ে বিপক্ষ দলে যোগ দেন।

বেশি এক্সারসাইজ করলে কী হয়! প্রশ্ন বাবুলের
তিনি দিদির সঙ্গে কাজ করার জন্য তৃণমূল কংগ্রেসে চলে এসেছেন। এরপরই তাঁর কটাক্ষ, জানি না বেশি এক্সারসাইজ করলে কী হয়! মাথায় মাসল গজায় নাকি! তিনি বলেন, ম্যায়নে যো কমিটমেন্ট কর দিয়া উসকে বাদ ম্যায়নে খুদ কো ভি নেহি শুনতা হুঁ। আমি এই গানটা শুনছি না। আমি তৃণমূলের জন্য আরও ভালো গান বানাব। বাজতে দাও আমার গান। এটা আসলে দলকে অ্যাকনলেজমেন্ট দলকে, লোকসভার আসন ছেড়ে আমি মমতা-অভিষেকের জন্য কাজ করছি। ভাই তোরা আর ছ-বার গানটা বাজা।

দিলীপ ঘোষকে দেখে খেলা হবে স্লোগান তৃণমূলের
এখানে প্রশ্ন উঠেছে কেন রাজনীতির এই পদস্খলন। কেন আদর্শ মেনে ইস্যুভিত্তিক লড়াই আর হচ্ছে না, কেন ব্যক্তি আক্রমণে ভর করে রাজনীতি এগিয়ে চলছে? ত্রিপুরায় বাবুল সুপ্রিয়কে মঞ্চে দেখে বিজেপি তাঁর গাওয়া তৃণমূল-বিরোধী গান বাজাচ্ছে, যেহেতু বিজেপি ছেড়ে তিনি এখন তৃণমূলে যেগ দিয়েছেন। আর বাংলায় প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দেখে তৃণমূলকর্মীরা সুর তুলছেন খেলা হবে। দিলীপবাবু তাঁর পাল্টা জবাব দিয়েছেন ত্রিপুরাতেও খেলা হবে।

‘খেলা হবে’র তোড়ে ভেসে গিয়েছে ‘জয় শ্রীরাম’ স্লোগান
এর আগে মমমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছে। পাল্টা জয় বাংলা স্লোগানের আমদানি করেছে তৃণমূল। সেই স্লোগানেকর সামনে বারেবারে বাধার মুখে পড়তে হয়েছে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের। তারপর বাংলায় তৃণমূলের স্লোগান 'খেলা হবে'র তোড়ে ভেসে গিয়েছে বিজেপির 'জয় শ্রীরাম' স্লোগান। এখন আবার সেই ব্যক্তিকেন্দ্রিক নিশানা হয়েই চলেছে পদত্যাগী নেতাদের লক্ষ্য করে।












Click it and Unblock the Notifications